চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুদ্ধশ্বাস অভিযানে ৯০০ ফুট উপরে ক্যাবল কারে আটকা শিশুদের উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:20 পূর্বাহ্ন 23, আগস্ট 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
হেলিকপ্টার থেকে শিশুদের উদ্ধার, পাহাড়ের উপরে ক্যাবল কারে আটকা পড়া শিশুদের উদ্ধার কাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ১২ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার পাহাড়ি এলাকায় ভূপৃষ্ঠ থেকে ৯০০ ফুট উচ্চতায় ক্যাবল কারের তার ছিঁড়ে ঝুলতে থাকা ৬ শিশুসহ মোট আটজনের সবাইকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সংবাদ মাধ্যম দ্যা গার্ডিয়ান জানিয়েছে, গতকাল (২২ আগস্ট) মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১ টার পর পাকিস্তানের সেনা কর্মকর্তারা স্কুল যাওয়ার পথে ক্যাবল কারে আটকে থাকা ৬ জন শিশু এবং ২ জন প্রাপ্ত বয়স্ক ব্যক্তিসহ মোট ৮ জনকে সফলভাবে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে। পরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আটকে থাকা সবাইকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেন।

উদ্ধার কাজের জন্য প্রথমে ঘটনাস্থলে একটি হেলিকপ্টার প্রেরণ করা হয়। কিন্তু প্রবল বাতাসের কারণে হেলিকপ্টাররের মাধ্যমে উদ্ধার কাজ বন্ধ করা হয়। এরপর এই কাজে যুক্ত হয় দেশটির সেনাবাহিনী এবং ক্যাবল কার এক্সপার্টরা। এভাবে প্রথমে ৫ জন শিশুকে উদ্ধার করা হয়, এরপর উদ্ধার করা হয় আরও ১ জন শিশুকে। সবশেষে দীর্ঘ ১৫ ঘণ্টা পর ২ জন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি উদ্ধার করা হয়। যাদের একজন স্কুল শিক্ষক বলে জানা গেছে। এসময় ঘটনাস্থলে জড়ো হয় উদ্বিগ্ন জনতা।

৮ সদস্যের এই দলটি মূলত ক্যাবল কারে করে স্কুলে যাচ্ছিল। শিশুরা যেই স্কুলে পড়ে সেই স্কুলের একজন শিক্ষক জানিয়েছেন, ওই পাহাড়ি এলাকায় সড়ক পরিবহণ ব্যবস্থা ভালনা। তাই প্রতিদিন প্রায় ১৫০ শিশু ক্যাবল কারের মাধ্যমেই স্কুলে যাতায়াত করে থাকে। উদ্ধারের পর শিশুদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তাদের সুস্থতা নিশ্চিত করে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tags: ক্যাবল কারদুর্ঘটনাপাকিস্তান
Previous Post

মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় বহু হতাহত

Next Post

দেশের বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

Next Post
বৃষ্টির মধ্যে রিকশা চালক একটি রাস্তায় চলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রোটিয়াদের নারী ক্রিকেটাররা পাবেন ছেলেদের সমান ম্যাচ ফি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT