চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব ট্রেনই সঠিক সময়ে ছেড়ে গেছে: রেল উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:23 অপরাহ্ন 05, জুন 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
রেল উপদেষ্টার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, আমরা ট্রেনের ছাদে যাত্রী ওঠার বিষয়ে নিরুৎসাহিত করছি। আবারও বলছি, ছাদের ওপর কোনো যাত্রী উঠবে না। জানালা দিয়ে ট্রেনে ভেতরে ঢোকা যাবে না। এটা নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদপূর্ব যাত্রীসেবা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘আমরা এসেছি আমাদের একটা দায়বদ্ধতা থেকে। আমাদের ভাই-বোনেরা গ্রামে যাবেন, পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদ্‌যাপন করবেন। এই যাত্রাটা যাতে কষ্টকর না হয়, সে জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।’

ট্রেনের সময়সূচি ঠিক রাখা নিয়ে তিনি বলেন, ‘এখন ঈদযাত্রা মানে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম হচ্ছে ট্রেনটা সময়মতো ছেড়ে যাওয়া। আমি খোঁজ নিয়েছি, সবগুলো ট্রেনই সঠিক সময়ে ছেড়ে গেছে।’

ঈদযাত্রা কতটা স্বস্তির—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘শতভাগ স্বস্তি বলা যাবে না, কিন্তু যাত্রীদের কাছ থেকে বড় ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি।’

নতুন ট্রেন সংযোজন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা জানেন, আমাদের লোকোমোটিভ সংকট রয়েছে। তা সত্ত্বেও আমরা ট্রেনের সংখ্যা বাড়িয়েছি। ৪৪টি অতিরিক্ত কোচ এবং ঈদ উপলক্ষে ৫টি বিশেষ ট্রেন চালু করা হয়েছে। আশা করছি, আরও নতুন কোচ আসবে। সেগুলো এলেই আমরা ট্রেনের সংখ্যা ও ফ্রিকোয়েন্সি আরও বাড়াতে পারব।’

Tags: রেল উপদেষ্টারেলযাত্রা
Previous Post

পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ গাড়ি

Next Post

মার্টিনেজের দলবদল আলোচনায় নতুন মোড়

Next Post
আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড় মার্টিনেজ দলবদলের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্টিনেজের দলবদল আলোচনায় নতুন মোড়

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তেজগাঁওয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৬২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT