চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুনামির গল্পে পর্দা কাঁপানো যতো সিনেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:38 অপরাহ্ন 31, জুলাই 2025
in বিনোদন
A A
সুনামির সময় মানুষজন দৌড়াচ্ছে, আতঙ্কিত ও ভীত. Channel i News - চ্যানেল আই নিউজ

গত কয়েক দিন ধরেই বিশ্ব মিডিয়া সরগরম ভূমিকম্প ও সুনামি সতর্কতার খবরে! প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে শুরু করে দক্ষিণ-পূর্ব এশিয়া পর্যন্ত নানা উপকূলে সতর্কবার্তা জারি করা হয়। বিজ্ঞানীরা বলছেন, এই সতর্কতা নিছক নিয়ম মাফিক প্রটোকল নয়—বরং এগুলো বাস্তব হুমকির ইঙ্গিত।

যদিও শেষ পর্যন্ত বিধ্বংসী সুনামি দেখা না গেলেও প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনাকে কেন্দ্র করে লাখো মানুষ নিরাপদ আশ্রয়ে গিয়েছিলেন। পরবর্তীতে সুনামি সতর্কতা প্রত্যাহার ও হ্রাস করায় মানুষ নিজ নিজ বাড়িতে ফিরতে চলেছেন।

তবে সাম্প্রতিক এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়— সুনামি কেবল খবরের শিরোনাম নয়, বরং এক বাস্তব ও ভয়ংকর বিপর্যয়, যা মুহূর্তেই গ্রাস করে নিতে পারে জনপদ, শহর, মানুষের জীবন। অনেকেই এই দুর্যোগের প্রকৃতি ও প্রভাব সম্পর্কে পুরোপুরি সচেতন নন। অথচ বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত কিছু চলচ্চিত্রের মাধ্যমে সুনামির ভয়াবহতা, মানবিক সংকট ও টিকে থাকার সংগ্রামকে কাছ থেকে উপলব্ধি করা সম্ভব।

সেই ভাবনা থেকেই এই ফিচারে তুলে ধরা হলো সুনামি-নির্ভর কিছু আলোচিত ও প্রশংসিত সিনেমা— যেগুলো শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, মানুষের সাহস, ভালোবাসা আর লড়াইয়ের কথাও বলে-

দ্য ইম্পসিবল (২০১২)
জে.এ. বায়োনার পরিচালনায় নির্মিত ‘দ্য ইম্পসিব ‘ সম্ভবত সুনামি নিয়ে নির্মিত সবচেয়ে হৃদয়বিদারক একটি সিনেমা। ২০০৪ সালের বাস্তব সুনামি ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হলেও চলচ্চিত্রটি একটি সম্পূর্ণ কল্পকাহিনিভিত্তিক আঙ্গিকে উপস্থাপিত। তিন সন্তানসহ এক দম্পতির থাইল্যান্ডে ছুটি কাটানোর সময় আচমকা সুনামিতে তারা আলাদা হয়ে পড়ে। শুরু হয় টিকে থাকার লড়াই ও একে অপরকে খুঁজে পাওয়ার মর্মস্পর্শী অভিযাত্রা।

নাওমি ওয়াটস এবং ইওয়ান ম্যাকগ্রেগরের অসাধারণ অভিনয় ও তরুণ টম হল্যান্ডের অনবদ্য আত্মপ্রকাশ এই সিনেমাকে ইতিহাসের অন্যতম সেরা দুর্যোগ-চলচ্চিত্রে পরিণত করেছে।

ডিপ ইম্প্যাক্ট (১৯৯৮)
মিমি লেডার পরিচালিত ‘ডিপ ইম্প্যাক্ট’ মূলত একটি বৈজ্ঞানিক কল্পকাহিনি নির্ভর ছবি। যেখানে পৃথিবীর দিকে ধেয়ে আসা একটি বিশাল ধূমকেতু সারা মানবজাতিকে বিলুপ্তির মুখে ফেলে দেয়। যদিও পুরো ছবির কেন্দ্রবিন্দু ধূমকেতু ও মহাজাগতিক বিপর্যয়, তবে এর এক পর্যায়ে বিশালাকার সুনামি পৃথিবীর উপকূলীয় অঞ্চলগুলোকে গ্রাস করে নেয়—যা হয়ে ওঠে সিনেমার অন্যতম ভিজ্যুয়াল হাইলাইট এবং আবেগঘন মুহূর্ত।

এই সুনামি দৃশ্য কেবল প্রযুক্তির দিক থেকেই নয়, মানবিক ট্র্যাজেডির গভীরতা দিয়েও দর্শকের মনে দাগ কাটে। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে বিশাল ঢেউ আছড়ে পড়ে, মানুষের দৌড়ঝাঁপ, বিদায়, স্বজন হারানোর আতঙ্ক—সব মিলিয়ে এই দৃশ্য বহুদিন দর্শকদের মনে থেকে যায়।

দ্য ওয়েভ (২০১৫)
রোয়ার উথাউগ পরিচালিত নরওয়ের নয়নাভিরাম গেইরাঞ্জার ফিয়র্ড উপত্যকায় কীভাবে প্রাকৃতিক দুর্যোগ হঠাৎ করে নেমে আসতে পারে, ‘দ্য ওয়েভ’ সেই বাস্তব সম্ভাবনাকেই রূপ দিয়েছে রূপালি পর্দায়। এটি একটি পূর্ণাঙ্গ ফিকশন ফিল্ম, তবে বাস্তব ঘটনাকে আশ্রয় করে নির্মিত। ১৯৩৪ সালে নরওয়ের তাফজর্দে ঘটে যাওয়া ভূমিধস এবং তার ফলে সৃষ্ট ভয়ংকর সুনামি এই সিনেমার প্রেক্ষাপটের অনুপ্রেরণা।

বলা হয়, অসাধারণ ভিএফএক্সে তৈরি সুনামির দৃশ্য, যা ইউরোপিয়ান সিনেমার ক্ষেত্রে বিরল। যারা ভিন্ন দেশের বাস্তবঘন দুর্যোগ চলচ্চিত্র দেখতে পছন্দ করেন—তাদের জন্য ‘দ্য ওয়েভ’ এক ‘মাস্ট ওয়াচ’ সিনেমা।

সান আন্দ্রিয়াস (২০১৫)
যদিও মূলত ভূমিকম্প কেন্দ্রিক, তবু এই চলচ্চিত্রের একটি প্রধান চমক হলো সান ফ্রান্সিসকো উপকূলে বিশাল সুনামির আছড়ে পড়া।

ডোয়াইন জনসন অভিনীত এই সিনেমায় একজন রেসকিউ পাইলট নিজের পরিবারকে বাঁচাতে মরিয়া চেষ্টা চালায়, যখন শহর ধ্বংস হয়ে যাচ্ছে ভূমিকম্প ও সুনামির কবলে।

টাইডাল ওয়েভ (২০০৯)
২০০৪ সালের ভারত মহাসাগরীয় সুনামি এবং পরবর্তীকালে কোরিয়ার পূর্ব উপকূলে ঘটে যাওয়া ভূমিকম্প-সৃষ্ট জলোচ্ছ্বাসের বাস্তব অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয় কোরিয়ান দুর্যোগ সিনেমা ‘টাইডাল ওয়েভ’। এটি কোরিয়ার প্রথম পূর্ণাঙ্গ ডিজাস্টার ফিল্ম হিসেবে বিবেচিত এবং মুক্তির পর রেকর্ড সংখ্যক দর্শক হলে টেনে নেয়।

ব্যক্তি-মানুষের সম্পর্ক, আত্মত্যাগ, প্রেম এবং সাহস- সব কিছু মিলিয়ে এটি শুধুমাত্র সুনামি নিয়ে নির্মিত ফিল্ম নয়, বরং মানবিকতা ও বিপদের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের চিত্র। যা দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।

Tags: বিশ্ব মিডিয়ালিড বিনোদনসিনেমাসুনামি
Previous Post

গোপালগঞ্জে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়নি: সেনাসদর

Next Post

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার

Next Post
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার

সেনাবাহিনী অভিযানে গ্রেপ্তার ব্যক্তির ছবি, বাংলাদেশ সেনাবাহিনী লোগোসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদক ও চাঁদাবাজিতে জড়িত সাড়ে ৫ হাজারের বেশি গ্রেপ্তার: সেনাসদর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT