চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে স্বার্থে বরবাদ-তুফান-জংলিসহ সব প্রযোজক একজোট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:19 অপরাহ্ন 14, মে 2025
in বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ একত্রিত হয়ে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

হঠাৎ একসঙ্গে দেখা গেল এই সময়ের নিয়মিত ছবি বানানো প্রযোজক ও পরিচালকদের। তাদের মধ্যে রয়েছেন তুফান, দাগি, সুড়ঙ্গ ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল, বরবাদের প্রযোজক শাহরিন আক্তার সুমি, আজিম হারুন, জংলি ছবির প্রযোজক জাহিদ হাসান অভি, ৮৪০-এর প্রযোজক নুসরাত ইমরোজ তিশাসহ নির্মাতা রায়হান রাফী, রেদওয়ান রনি, শিহাব শাহীন, শরাফ আহমেদ জীবন, সঞ্জয় সমদ্দার প্রমুখ।

প্রযোজকদের স্বার্থ রক্ষায় মূলত একত্রিত হয়েছেন তারা। তাদের এক হওয়ার উদ্দেশ্য, সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সে সিনেমা প্রদর্শনের পর অন্যান্য দেশের তুলনায় অতিরিক্ত চার্জ কাটা হয়, যা একজন প্রযোজকদের জন্য রীতিমত গলা কাটা!

দীর্ঘদিন ধরে চলমান এই সিস্টেম পরিবর্তন করতে নিয়মিত প্রযোজক ও পরিচালকরা মিলিত হয়ে সিদ্ধান্ত নিয়েছেন, প্রেক্ষাগৃহ থেকে ন্যায্য লভ্যাংশ যেন ঠিকমত বুঝে পান সেই নিয়ম চালু করা।

গেল কয়েক বছরে হাওয়া, পরাণ থেকে প্রিয়তমা, তুফান, সুড়ঙ্গ, বরবাদ, দাগি সিনেমাগুলো থেকে রমরমা ব্যবসা করেছে সিনেপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন। কিন্তু হলগুলো থেকে প্রযোজকরা যে পরিমাণ টাকা ফিরত পাওয়ার কথা তা পাননি। প্রযোজকদের বক্তব্য হচ্ছে, যদি হল থেকে লভ্যাংশের অনুপাত উভয় পক্ষের আলোচনার ভিত্তিতে পরিবর্তন করা যায়, তাহলে প্রযোজকরা প্রাপ্য বুঝে পাবেন, এতে আরও বেশি সিনেমা নির্মিত হবে।

পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনে বুকিং এজেন্টের দৌরাত্ম্যসহ আরও যেসব সমস্যায় জর্জরিত সেগুলোর সমাধান করতে উদ্যোগ নিচ্ছে প্রযোজকরা।

শাহরিয়ার শাকিল বলেন, বর্তমানে সিনেপ্লেক্স যে রেভিনিউ রেশিও প্রযোজকদের প্রদান করছে, তা বাস্তবতা ও শিল্পের স্বার্থে সঙ্গত নয়। এই ধরনের রেশিও-এর আওতায় বড় কিংবা ছোট—কোনো বাজেটের চলচ্চিত্রই নির্মাণ করা বা লগ্নিকৃত অর্থ উঠানো সম্ভব নয়। মনে রাখতে হবে, প্রযোজক ও পরিবেশক একে অপরের পরিপূরক। তাই শিল্পের অগ্রগতির স্বার্থে আমরা আশা করছি সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে যৌক্তিক সমাধানে এগিয়ে আসবে। সামনে কোরবানি ঈদে প্রযোজকরা তাদের ন্যায্য অর্থ পাবেন—এটাই আমার প্রত্যাশা।

বরবাদ প্রযোজক শাহরিন আক্তার সুমি বলেন, প্রযোজকদের স্বার্থ রক্ষায় আমরা সবাই মিলিত হয়েছি। সিনেপ্লেক্সের মেইনটেইনেন্স কস্ট কীভাবে কমানো যায় তা নিয়ে আমাদের সবার মধ্যে আলোচনা হয়েছে। বরবাদ রিলিজ দিয়ে আমাকে অনেককিছু ফেইস করতে হয়েছে। দেশের সিনেমার স্বার্থে আমরা পাশাপাশি মিলে কাজ করবো। দেশের আমাদের প্রযোজক সমিতি এখন অকার্যকর, তাই আমরা সবাই মিলে উদ্যোগ নিচ্ছি। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় সমস্যাগুলোর সমাধান হলে আগামীতে আরও বড় সিনেমা নির্মাণ করতে অনুপ্রাণিত হবো।

ঈদে মুক্তি পেতে যাচ্ছে সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ইনসাফ’। নির্মাতা বলেন, সিনেপ্লেক্স থেকে প্রযোজকরা যে টাকা পান সেটা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় খুবই কম। এই সমস্যার সমাধানের জন্য প্রযোজকরা সবাই মিলিত হন। আশা করছি, উভয় পক্ষের আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান হবে। এই সমস্যার সমাধান হলে প্রযোজকরা আরও সিনেমা বানাবেন। আর প্রযোজক বাঁচলেই দিনশেষে সিনেমা বাঁচবে।

Tags: চক্করজলিতুফানপ্রযোজকবরবাদলিড বিনোদনসিনেপ্লেক্সসিনেমাসিনেমা হল
Previous Post

শিক্ষার্থীদের নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার

Next Post

‘ভূমিকম্প হলে কুইক রেসপন্স করবে স্পেশাল ফোর্স’

Next Post
ভূমিকম্প প্রস্তুতির জন্য স্পেশাল ফোর্সের আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভূমিকম্প হলে কুইক রেসপন্স করবে স্পেশাল ফোর্স’

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, ঐতিহ্যবাহী স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণঅভ্যুত্থান: জাতিসংঘের রিপোর্টকে ঐতিহাসিক দলিল ঘোষণায় হাইকোর্টের রুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT