চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের সব প্রস্তুতি এখন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে: সিইসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:52 অপরাহ্ন 01, জুলাই 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
নির্বাচন ভবনের সামনে গাছের পাতা ও ফুল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আমাদের সব প্রস্তুতি এখন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে। এখন পর্যন্ত আমাদের ফোকাস জাতীয় নির্বাচন।

আজ মঙ্গলবার ১ জুলাই নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেছেন।

প্রধান উপদেষ্টার সাথে গত ২৬ জুন প্রধান নির্বাচন কমিশনার সাক্ষাৎ করেছিলেন। এ সময় তাদের মধ্যে একান্ত বৈঠকে কী আলোচনা হয়েছ তা প্রকাশের দাবি জানিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল। প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রধান উপদেষ্টা তো স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন না। উনি জাতীয় নির্বাচনের কথাই বলেছেন।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, প্রধান উপদেষ্টার সাথে তার সাম্প্রতিক বৈঠক ছিল নিতান্তই সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে সংসদ নির্বাচনের সময় ও তারিখ নিয়ে কথা হয়নি।

এ এম এম নাসির উদ্দীন বলেছেন, দলীয় সরকার ক্ষমতায় থাকলে তখন প্রধান নির্বাচন কমিশনারের সাথে সরকার প্রধানের সাক্ষাৎ হয় না। কিন্তু এখানে আমি যেমন নিরপেক্ষ, উনিও তেমন নিরপেক্ষ। এটা ছিল সৌজন্য সাক্ষাৎ।

নির্বাচন কমিশনার বলেন, কোন এজেন্ডা নিয়ে আলোচনায় যাইনি। তবে কথা প্রসঙ্গে নির্বাচনের প্রসঙ্গ আসাটা স্বাভাবিক। উনি জানতে চেয়েছেন যে, ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের প্রস্তুতি আছে কিনা। আমি বলেছি, আমরা ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছি। যাতে সরকার যখন চায়, তখন যেন নির্বাচন করতে পারি।

নির্বাচন কমিশন পুনর্গঠনের যে দাবি বিভিন্ন রাজনৈতিক দল করেছে সে বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা উড়ে এসে জুড়ে বসিনি। আমরা তো আগস্ট বিপ্লবের পরের ফসল। ফ্যাসিস্ট রেজিম আমাদের নিয়োগ দিয়ে যায়নি। সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় আমরা নিয়োগ প্রাপ্ত।’

তিনি বলেন, এখন সবার প্রত্যাশা একটাই-কখন নির্বাচন হয়। সাধারণত নির্বাচনের মাস দুয়েক আগে সাধারণত তফসিল ঘোষণা করা হয় বলেও জানিয়েছেন তিনি।

Tags: জাতীয় নির্বাচননির্বাচন কমিশন পুনর্গঠনসিইসি এ এম এম নাসির উদ্দীন
Previous Post

পদ্মা সেতু দুর্নীতির মামলা থেকে গায়ের জোরে দায়মুক্তি দেওয়া হয়: দুদক

Next Post

শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম

Next Post
নাহিদ, বাংলাদেশের রাজনীতিবিদ, সাক্ষাৎকারে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম

ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে মৃত্যু ১, আক্রান্ত ৩৮৬

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT