তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব ক্ষেত্রেই সংস্কার করা হবে। গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় তথ্যমন্ত্রী আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।








