চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চা বাগানের পিছিয়ে পড়া শিশুদের জন্য সকলকে এ‌গিয়ে আসতে হবে

পলাশ চৌধুরী by পলাশ চৌধুরী
10:22 পূর্বাহ্ন 25, জানুয়ারি 2025
in জনপদ, মৌলভীবাজার
A A
শিক্ষার্থীরা চা বাগানের পিছিয়ে পড়া শিশুদের জন্য একত্রিত হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জের সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগানের শিশু উন্নয়ন প্রকল্পে আন্তর্জাতিক সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে ন্যাশনওয়াইড কমিউনিটি ফাউন্ডেশনের সহযোগিতায় এবারের মুল সুর ‘‘টেকসই উন্নয়ন ও শান্তির জন্য শিক্ষা।’’

এ প্রতিপাদ্যকে সাথে নিয়ে আন্তর্জাতিক শিক্ষা দিবস ২০২৫ এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) চাম্পারায় চা বাগানের প্রকল্প কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় শিশু উন্নয়ন প্রকল্পের চেয়ারম্যান সাজু মারছিয়াং এর সভাপতিত্বে এবং প্রকল্পের হিসাবরক্ষক রনি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর পদ্ধা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহ।

আলোচনা সভার শুরুতেই প্রকল্পের শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিশু উন্নয়ন প্রকল্প চেয়ারম্যান সাজু মারছিয়াং এবং প্রকল্প ব্যবস্থাপক সায়মন দাস অনিক।

আন্তর্জাতিক শিক্ষা দিবসের আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি ধীরেন্দ্র কুমার সিংহ বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেধাসম্পন্ন জাতি গঠনে শিশুর সঠিক বিকাশে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। চা বাগানের শিশুরা এখনও শিক্ষার দিক থেকে পিছিয়ে রয়েছে কমলগঞ্জের সীমান্তবর্তী চাম্পারায় চা-বাগান এলাকায় আন্তর্জাতিক সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের মাধ্যমে শিশুর সঠিক বিকাশের ওপর কাজ করছে জেনে আমরা সকলই আনন্দিত।

শিক্ষার্থীরা ক্লাসরুমে বসে পড়ছে, শিক্ষার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ ধীরেন্দ্র কুমার সিংহ আরও বলেন, সুষ্ঠু শারীরিক, বুদ্ধিবৃত্তিক, সামাজিক ও আবেগীয় বিকাশের জন্য শিশুদের জীবনের প্রথম আট বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে শিশুর শিক্ষা ও বিকাশের ভিত্তি রচিত হয়। তাই শিশুর খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য-সেবা, সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত করনে এই প্রকল্প অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি।

তিনি আরও বলেন, আসুন আমরা একত্রে সকল শিশুদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে যে যার অবস্থান থেকে সর্বাত্মক চেষ্টা রাখতে, আমাদের সকলের অবিরত প্রচেষ্টাই পারবে আমাদের শিশুদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে। যাদের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।

আলোচনা সভা শেষে প্রকল্পের শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক শিক্ষা দিবস ২০২৫ কর্মসূচির অংশ হিসেবে ‘‘চলো স্কুলে যাই ক্যাম্পেইন’’এর একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য যে, শান্তি ও উন্নয়নে শিক্ষার ভূমিকাকে স্বীকৃতি দিতে প্রতিবছর আন্তর্জাতিক শিক্ষা দিবস পালিত হয়। সমাজ পরিবর্তনে শিক্ষা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা মানুষকে স্বরণ করিয়ে দিতে ২০১৮ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ দিবসটি ঘোষণা করেছিল এবং ২০১৯ সালে ২৪ ডিসেম্বর সারাবিশ্বে আন্তর্জাতিকভাবে দিবসটি উদযাপন হয়ে আসছে।

Tags: আন্তর্জাতিক শিক্ষা দিবস ২০২৫
Previous Post

টাইব্রেকিং ভোটে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হলেন পিট হেগসেথ

Next Post

রাজনীতিবিদদের জেলজীবন: আমান উল্লাহ আমান

Next Post
রাজনীতিবিদ আমান উল্লাহ আমান জেল থেকে সাক্ষাৎকার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনীতিবিদদের জেলজীবন: আমান উল্লাহ আমান

বেগম জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরলেন, পরিবারের সদস্যরা স্বাগত জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

১৮ দিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে তারেক রহমানের বাসায় ফিরলেন বেগম জিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT