জামায়াতে ইসলামীকে একাত্তরের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়ে তারপর বিএনপির সমালোচনা করতে বলেছেন বিএনপি নেতারা। অন্তর্বর্তী সরকারের কর্মকা- নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তারা। পৃথক কয়েকটি অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, জাতীয় ঐক্যের কাছে সব ষড়যন্ত্র নস্যাৎ হবে, সফল হবে না নির্বাচন পেছানোর ষড়যন্ত্র।








