চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিআরটিএ-এর সকল ফি পরিশোধ করা যাবে ‘নগদ’-এ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:54 অপরাহ্ন 01, জানুয়ারি 2023
in তথ্যপ্রযুক্তি
A A
নগদে বিআরটিএ ফি পরিশোধের জন্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-এর (বিআরটিএ) গ্রাহকদের যেকোনো ফি এখন থেকে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর মাধ্যমে ঘরে বসেই পরিশোধ করা যাবে।

সম্প্রতি রাজধানীর পল্লবীতে বিআরটিএ-এর ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রোভাইডার সিএনএস লিমিটেডের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে নগদ-এর পক্ষে উপস্থিত ছিলেন নগদ-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম, কী-স্টেকহোল্ডার রিলেশনের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মনিরুল ইসলাম এবং সিএনএস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মেজর জিয়াউল আহসান সারোয়ার (অব.) ও হেড অব অপারেশন মোহাম্মদ গোলাম মহিউদ্দিন।

নগদ ও সিএনএস লিমিটেড-এর এই চুক্তির ফলে এখন থেকে মোটরযান নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স, মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিটসহ বিআরটিএ-এর যেকোনো সেবার ফি এখন থেকে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর মাধ্যমে পরিশোধ করা যাবে।

ফি পরিশোধ করার জন্য গ্রাহকদের আর স্বশরীরে ব্যাংক অথবা বিআরটিএ-এর নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে না। নগদ-এর মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে ফি পরিশোধ করার সাথে সাথে নগদ পেমেন্ট সিস্টেমেই চলে আসবে ই-রিসিট। সেটি দেখিয়ে পরে সুবিধামতো সময়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর জটিলতা ছাড়াই গ্রাহক ব্যাংক অথবা বিআরটিএ-এর নির্ধারিত স্থান থেকে মূল রিসিট সংগ্রহ করে নিতে পারবেন।

এ সময় নগদ-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম বলেন, দেশের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় নগদ-এর মাধ্যমে বিআরটিএ-এর ফি পরিশোধের এই সুযোগের ফলে গ্রাহকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফি দেওয়ার ভোগান্তি থেকে মিলবে মুক্তি, বাঁচবে কর্মঘন্টা। নগদ বরাবরই নাগরিক জীবনযাত্রা আরো সহজ করার জন্য কাজ করে যাচ্ছে। নগদ-এর এ ধরনের সেবার মাধ্যমে ক্যাশলেস সোসাইটির পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।

বিআরটিএ গ্রাহকদের সকল ধরনের ফি পরিশোধের পাশাপাশি বর্তমানে নগদ-এর মাধ্যমে খুব সহজের বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোনসহ বিভিন্ন ধরনের সেবার ফি পরিশোধ করা যায়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ও ঋণের কিস্তি এবং ক্রেডিট কার্ডের বিলসহ আরও নানা ধরনের বিল পরিশোধ সেবা চালু রয়েছে ডাক বিভাগের এমএফএস প্রতিষ্ঠান নগদ-এ।

Tags: নগদবিআরটিএ
Previous Post

বছরের প্রথম দিনে ডেঙ্গুতে হাসপাতালে ৪১

Next Post

বছরের প্রথম দিনে করোনা শনাক্ত ১৭

Next Post
বাংলাদেশে করোনার কারণে মানুষের স্বাস্থ্যবিধি মানা ও ভিড় নিয়ন্ত্রণের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বছরের প্রথম দিনে করোনা শনাক্ত ১৭

বিবিসি বাংলার রেডিও অনুষ্ঠান বন্ধ ঘোষণা সংক্রান্ত ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিবিসি বাংলার রেডিও অনুষ্ঠান বন্ধ ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT