চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটেনে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে যত আয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:42 পূর্বাহ্ন 06, মে 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক আজ। বহু প্রতিক্ষার এক মহোৎসবের অপেক্ষায় প্রহর গুণছে ব্রিটিশ জনগণ। বিশ্ববাসীর উৎসাহের কেন্দ্রে পরিণত হয়েছে এই আয়োজন।

সত্তর বছর পর আরেকটি রাজ্যাভিষেকের জন্য পুরোপুরি প্রস্তুত যুক্তরাজ্য। প্রস্তুত ব্রিটেন, অপেক্ষায় মানুষ। সিংহাসনে আরোহনে যে পথে হেঁটেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ, ৭০ বছর পর সেই পদাঙ্কই অনুসরণ করবেন তার ছেলে চার্লস।

  •  রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ সময় বিকেল ৩টা ২০ মিনিটে বাকিংহাম প্রাসাদ থেকে যাত্রা শুরু করবেন রাজা তৃতীয় চার্লস ও তার সহধর্মিনী কুইন কনসোর্ট ক্যামিলা। ঘোড়ায় টানা ডায়মন্ড জুবিলি কোচে করে তাদের রাজসিক যাত্রা ট্রাফালগার স্কয়ার হয়ে পৌঁছাবে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে।
  • বিকেল ৪টায় শুরু হবে করোনেশন বা রাজ্যাভিষেকের মূল অনুষ্ঠান। উদ্বোধনী এই অংশে যে সুর বাজবে সেটিও রাজা চার্লসের নির্বাচিত।
  • রাজ্যাভিষেকের মূল অনুষ্ঠানটি প্রায় ২ ঘণ্টার। পরিচালনা করবেন প্রথমে চার্চ অব ইংল্যান্ডের প্রধান ক্যান্টারবুরির আর্চবিশপ। রাজ্যাভিষেকে ব্যবহৃত ৭শ’ বছরের পুরনো চেয়ারের পাশে দাঁড়াবেন চার্লস। উপস্থিত ধর্মযাজকরা সমস্বরে বলে উঠবেন ‘গড সেভ দ্য কিং’।
  • রাজা তৃতীয় চার্লসকে ধর্মীয় বিধি ও অর্পিত দায়িত্ব পালনে দু’ দফা শপথ পড়াবেন আর্চবিশপ।
  • এরপর সোনালি পাত্র থেকে পবিত্র তেল নিয়ে চার্লসকে ছোঁয়াবেন আর্চবিশপ। পবিত্রতা রক্ষায় এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে পর্দার আড়ালে, যা টিভিতে দেখানো হবে না।
  • এরপর সাড়ে ৩শ’ বছরের পুরনো ৪শ’ রত্ন-পাথরখচিত মুকুট রাজা তৃতীয় চার্লসের মাথায় পরিয়ে দেওয়া হবে।
  • শেষ পর্যায়ে সিংহাসনে আরোহন করবেন রাজা তৃতীয় চার্লস। তার বড় ছেলে প্রিন্স উইলিয়াম এই পর্যায়ে বাবার প্রতি সম্মান দেখিয়ে হাঁটু বেড়ে ঝুঁকবেন।
  • ধর্মীয় আচার-অনুষ্ঠানের পর চার্লস ও ক্যামিলা আরও একবার ঘোড়ার গাড়িতে চড়ে বাকিংহাম প্রাসাদে ফিরতি যাত্রা করবেন।
  • প্রাসাদের ভেতরে রাজসিক সালাম গ্রহণ করবেন চার্লস ও ক্যামিলা।
  • এরপর দ্রুতগতিতে বাকিংহাম প্যালেসের আকাশ কাঁপিয়ে ফ্লাই-পাস্ট করবে ব্রিটিশ সেনা, নৌ ও বিমান বাহিনীর যুদ্ধবিমান। জানান দেবে আনুষ্ঠানিকভাবে নতুন রাজা পেয়েছে ব্রিটেন।
Tags: রানি দ্বিতীয় এলিজাবেথ
Previous Post

করোনাভাইরাস: বৈশ্বিক জরুরি অবস্থা প্রত্যাহার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Next Post

রাজা তৃতীয় চার্লসের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী ও অন্যান্য অতিথিরা রাজার সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজা তৃতীয় চার্লসের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT