চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অলীন বাসারের নতুন বই ধর্মব্যাধি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:25 অপরাহ্ন 08, ফেব্রুয়ারি 2025
in শিল্প সাহিত্য
A A
অলীন বাসারের নতুন বই ধর্মব্যাধি এর কভার ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে গল্প লিখেছেন অলীন বাসার। তার নতুন বই ধর্মব্যাধি বইয়ে স্থান পেয়েছে সেই গল্পগুলো। অসঙ্গতিগুলো উপস্থাপন করা হয়েছে সুন্দরভাবে। কিছুটা মজা করে। ছোট ছোট বাক্যে। কল্পনা আর বাস্তবতার মিশ্রণ আছে এতে।

ধর্মব্যাধি বইয়ে আছে ১৭টি গল্প। প্রতিটি গল্পে আছে নতুন গল্প। একটার সাথে আর একটার মিল নেই। সবই এই সমাজের চিত্র। দৈনন্দিন জীবন যাপনে আমরা যা করতে চাই না, কিন্তু অহরহ করতেই থাকি, সেগুলোই বলার চেষ্টা করা হয়েছে গল্পগুলোতে।

প্রথম গল্পের নাম ‘ওয়িং স্কেল’। ব্যবসায়ী মুখোমুখি হন স্বয়ং সৃষ্টিকর্তার। স্বপ্নে দেখা সেই ঘটনার প্রতিফলন ঘটে বাস্তব জীবনে? পরের গল্প ‘ধর্মব্যাধি’। সমাজে ধর্মকে পুঁজি করে চলতে থাকা মানুষের খুব সামান্য একটা, খুবই ছোট একটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে।

সমাজে অবহেলিত নারীর অবহেলা পাওয়ার চিত্র আঁকা হয়েছে ‘দেবতার শিল্প’ গল্পে। ‘প্রতিমার খুঁত’ গল্পে নারী নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে। বাবা মায়ের কঠিন শাসন শিশু মনে কেমন প্রভাব ফেলে তা তুলে ধরা হয়েছে ‘দোয়া’ গল্পে। এভাবে প্রতিটা গল্পে এখনকার ভিন্ন ভিন্ন চিত্র, পরিবেশ, পরিস্থিতি চোখে আঙুল দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে।

ছোট বয়সেই ছোটদের মনস্তাত্ত্বিক বিকাশে অলীন বাসার এর লেখা উৎসাহ যুগিয়েছে। তার আগের গল্পগুলোর প্রতিপাদ্য ছিল ‘ভয় নয় আনন্দ’। ভূত নিয়ে গল্প লিখলেও বাচ্চাদেরকে সে ভয় দেখায়নি। বরং আনন্দ দিয়েছে। ভূত ভয় না দেখিয়ে বন্ধু হয়ে উপকার করেছে।

তার রূপকথার গল্পগুলোও ছিল ভিন্ন ধরনের। এখন সব বয়সী মানুষের জন্য লিখছে অলীন। ২০১৫ সালে যখন অলীন বাসার এর প্রথম বই প্রকাশ হয় তখন সে প্রথম শ্রেণির ছাত্র। বয়স তখন সাত। আর গল্প লেখা শুরু ছয় বছর বয়স থেকে।শিশু-কিশোর ছাপিয়ে সকল পাঠকের জন্য এবার অলীন লিখেছেন ধর্মব্যাধি।

৮ জ্যৈষ্ঠ ১৪১৫ (২২ মে, ২০০৮, মঙ্গলবার) সাতক্ষীরায় জন্ম অলীন বাসারের। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল থেকে এসএসসি পরীক্ষার্থী। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর দুই দিনের সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা এবং রয়টার্স এর ডিজিটাল জার্নালিজম কোর্স (অনলাইন) করেছে। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আইডিয়াল ক্রিয়েটিভ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তিনি।

উপন্যাস, গল্প সংকলনসহ এপর্যন্ত তার ১৪টি বই প্রকাশ হয়েছে। অপ্রকাশিত গল্প এখনও শতাধিক। নতুন গোয়েন্দা সিরিজ লিখছেন। এগুলো এখনও প্রকাশ হয়নি।

বল্টুদের দেয়াল ঘড়ি (কিশোর উপন্যাস, বিশ্ব সাহিত্য ভবন, ২০২৪); নীল রত্নের রাজ্যে মিনু (কিশোর উপন্যাস, বিশ্ব সাহিত্য ভবন, ২০২৩); চক্র (পালক প্রকাশনি, ২০২২); পেটুক শিয়াল (ঘাসফড়িং প্রকাশনি, ২০২১); কালো ঘোড়া (পাঞ্জেরি পাবলিকেশন্স, ২০২০); বাঘের গর্জন (ঘাসফড়িং প্রকাশনি, ২০২০); বিড়াল পণ্ডিত (ঘাসফড়িং প্রকাশনি, ২০১৯); গোরস্তানে বিয়ে (সাম্প্রতিক প্রকাশনি, ২০১৯); পালোয়ানের হার (ঘাসফড়িং প্রকাশন, ২০১৮); ভূতের টিউশনি (জ্ঞান বিতান ২০১৮); ভুতুম (সাঁকোবাড়ি প্রকাশন, ২০১৭); ভুতুড়ে (সাঁকোবাড়ি প্রকাশন, ২০১৬) এবং অন্ধকারে ভূতের ছায়া (সাঁকোবাড়ি প্রকাশন, ২০১৫)।

 

Tags: অলীন বাসার
Previous Post

ইয়াবাসহ সেন্টমার্টিন ইউনিয়ন আ.লীগ সভাপতি ও চেয়ারম্যান মুজিব আটক

Next Post

ব্রাজিল-আর্জেন্টিনার জয়ে জমে উঠেছে শিরোপা লড়াই

Next Post
ব্রাজিলের ফুটবল খেলোয়াড়রা জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিল-আর্জেন্টিনার জয়ে জমে উঠেছে শিরোপা লড়াই

ড. মাহবুব উল্লাহর ছবি, বয়স্ক পুরুষ, চশমা পরা, শান্ত মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রকে বেসরকারিকরণ করার কারণে এত দুঃশাসন হয়েছে: ড. মাহবুব উল্লাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT