চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মানুষের ছদ্মবেশে’ পৃথিবীতে আছে বহু এলিয়েন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:40 অপরাহ্ন 13, জুন 2024
in আন্তর্জাতিক
A A
আকাশে উজ্জ্বল চোখের এলিয়েনের রহস্যময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পৃথিবীতে ‘মানুষের ছদ্মবেশে’ বহির্জাগতিক জীবনের সম্ভাবনার কথা জানিয়েছেন হার্ভাড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাদের দাবি, ‘বহু এলিয়েন পৃথিবীতে গোপনে মানুষের মধ্যে বসবাস করছে।’

বৃহস্পতিবার (১৩ জুন) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ‘হিউম্যান ফ্লোরিশিং প্রোগ্রাম’ এর গবেষকদের একটি নতুন গবেষণাপত্রে এই দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গবেষক দল দীর্ঘদিনের গবেষণায় বেশ কিছু ‘অপরিচিত লোক এবং অস্বাভাবিক ঘটনা’ খেয়াল করেছেন। যেগুলো সাধারণত বহির্জাগতিক প্রাণীর দ্বারাই সম্ভব। তবে এরা চাঁদে বা পৃথিবীতে আমাদের সাথে হাঁটতে পারে। এছাড়াও গবেষকরা বলছেন, কিছু বায়বীয় ঘটনাও এলিয়েনদের উপস্থিতির কথা জানান দিচ্ছে।

গবেষণাপত্রে বলা হয়, গবেষকরা বিভিন্ন পর্যবেক্ষণের প্রমাণ এবং তত্ত্বের গভীরতা সম্পর্কে ক্রমশ সচেতন হয়ে ওঠেন। আর ধীরে ধীরে তারা উপলব্ধি করতে শুরু করেছেন।

গবেষণাটি তথাকথিত ‘ক্রিপ্টোটেরেস্ট্রিয়ালস’ এর ধারণা নিয়ে আরও গবেষণা করছে। তবে তাদের ধারণা, এলিয়েনরা হয়তো মানুষের ছদ্মবেশে আমাদের মধ্যে বসবাস করছে। এরা পৃথিবীর ভবিষ্যৎ থেকে উদ্ভূত হতে পারে। কিংবা বুদ্ধিমান ডাইনোসর থেকেও আসতে পারে।

গবেষণায় দাবি করা হয়েছে, ‘ক্রিপ্টোটেরেস্ট্রিয়াল’ চারটি আকারে আসতে পারে:

হিউম্যান ক্রিপ্টোটেরেস্ট্রিয়ালস: এরা প্রযুক্তিগতভাবে উন্নত প্রাচীন মানব সভ্যতা। এরা অনেক আগেই ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু কিছু অবশিষ্ট আকারে বিদ্যমান আছে।

হোমিনিড বা থেরোপড ক্রিপ্টোটেরেস্ট্রিয়ালস: এরা প্রযুক্তিগতভাবে উন্নত অ-মানব সভ্যতা, যা কিছু স্থলজ প্রাণীর সমন্বয়ে গঠিত। এরা পৃথিবীতে গোপনে বসবাসের জন্য বিবর্তিত হয়েছিল। এগুলো একটি বানরের মতো হোমিনিড বংশধর বা ‘অজানা বুদ্ধিমান ডাইনোসর’ এর বংশধরও হতে পারে।

সাবেক এক্সট্রাটেরেস্ট্রিয়াল বা এক্সট্রাটেম্পেস্ট্রিয়াল ক্রিপ্টোটেরেস্ট্রিয়ালস: এই প্রাণীরা মহাজাগতিক বা মানব ভবিষ্যত থেকে পৃথিবীতে এসে পৌঁছতে পারে এবং চাঁদের মতো লুকিয়ে থাকতে পারে।

জাদুকরী ক্রিপ্টোটেরেস্ট্রিয়ালস: এমন সত্তা, যাদের মাঝে স্বদেশী এলিয়েনদের মতো বৈশিষ্ট কম রয়েছে। এই প্রাণীগুলো মানব জগতের সাথে সম্পর্কিত, তবে কম প্রযুক্তিগত। আর এরা বেশ যাদুকর, যেমন ‘পরী’।

গবেষকরা স্বীকার করছেন, তাদের গবেষণা ‘অধিকাংশ বিজ্ঞানীদের দ্বারা সন্দেহজনকভাবে বিবেচিত হতে পারে’ কিন্তু বৈজ্ঞানিক সম্প্রদায়কে ‘জ্ঞান, নম্রতা এবং খোলামেলা মনোভাব নিয়ে’ তাদের দাবি বিবেচনা করার আহ্বান জানান।

Tags: এলিয়েন
Previous Post

শিল্পা শেঠির রেস্তোরাঁয় সোনাক্ষী-জাহিরের বিয়ে!

Next Post

কিভাবে বুঝবেন খাবার ভেজাল আছে নাকি!

Next Post
খাবার ভেজাল পরীক্ষা করতে ল্যাব টেস্টের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কিভাবে বুঝবেন খাবার ভেজাল আছে নাকি!

শিক্ষার্থীরা ধর্মীয় প্রার্থনা করছে, বেশিরভাগই মুখে মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকল্প আবাসন ব্যবস্থা না করে হরিজনদের উচ্ছেদ নয়: হাইকোর্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT