চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলিসের প্রশ্নবিদ্ধ বোলিং, যা বলল চিটাগং কিংস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:23 অপরাহ্ন 22, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
চিটাগং কিংস ক্রিকেটার উল্লাসে ভাসছেন মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

চিটাগং কিংসের রহস্য স্পিনার আলিস ইসলামের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। শুরু থেকে ভালো করা আলিস দুর্বার রাজশাহীর বিপক্ষে ছিলেন না চিটাগং একাদশে। যদিও ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে চিটাগংয়ের একাদশে ছিলেন ২৮ বর্ষী স্পিনার। বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে তাকে। বিপিএলের বাকি অংশে খেলতেও পারবেন, ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৮ উইকেটে হেরে যায় চিটাগং। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সামনে আসেন দলটির ম্যানেজার মোহাম্মদ লাবলুর রহমান। আলিসকে নিয়ে ওঠা প্রশ্নে তিনি বলেছেন, ‘সরাসরি কোনকিছু আসেনি। কিছু ডেলিভারির জন্য হয়েছে। মেইলের রিপ্লাই দিয়েছি। হয়ত বিপিএলের পর তাকে টেস্টের জন্য পাঠাবে।’

চলতি বিপিএলে অন্তত গ্রুপপর্বের সব ম্যাচই খেলতে পারবেন আলিস। এরপর তাকে পরীক্ষার জন্য পাঠানো হতে পারে জানালেন লাবলুর। বলেছেন, ‘দেশে বা বিদেশে যেখানেই হোক। ঢাকা পর্বে সে খেলতে পারবে। দেশে পরীক্ষা নিলে ভালো নয়ত বাইরে পাঠাবে। এর আগেও তো তার এরকম হয়েছিল। এখানে তেমন কিছু আসেনি।’

এরআগে প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের কথা বাইরে আসে। বিপিএলের টেকনিক্যাল কমিটির প্রধান রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। বলেছেন, ‘আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রতিবেদন জমা হয়েছে। আম্পায়ারদের প্রতিবেদনের ভিত্তিতে ম্যাচ রেফারি সেটি জানিয়েছেন। আমরা বিসিবির সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে দিয়েছি। সেখানেই পরবর্তী প্রক্রিয়া চলবে।’

বোলিং নিয়ে আগেও প্রশ্নবিদ্ধ হয়েছিলেন আলিস। ২০১৯ সালে বিপিএল অভিষেকের আসরে বোলিং অ্যাকশনের প্রশ্ন ওঠে তার। পরীক্ষা দেয়ার আগে চোট পেয়ে ৮ মাসের জন্য ছিটকে যান। পরে অ্যাকশন শুধরে ঘরোয়া ক্রিকেটে ফেরেন।

Tags: আলিসচিটাগংবিপিএল ২০২৫বিসিবিবোলিং অ্যাকশনরকিবুললিড স্পোর্টস
Previous Post

আফগানদের বিপক্ষে ম্যাচ বয়কট সমাধান নয়: বাটলার

Next Post

মোহাম্মদপুর থানার ৩২নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা

Next Post
মোহাম্মদপুর যুবদলের কর্মী সভায় নেতাকর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদপুর থানার ৩২নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা

সাত কীর্তিমান লেখকের ছবি, যারা সাহিত্য পুরস্কার পেয়েছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

এসবিএসপি সাহিত্য পুরস্কার পেলেন ৮ কীর্তিমান লেখক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT