চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিয়জন হারালেন আলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:57 অপরাহ্ন 01, জুন 2023
in বিনোদন
A A
প্রিয়জন হারানোর শোক প্রকাশ করছেন আলিয়া, আবেগপ্রবণ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের নানা নরেন্দ্র নাথ রাজদান। প্রিয়জনের মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেত্রী ও তার পরিবার।

আলিয়া ভাটের মা সোনি রাজদানের বাবা নরেন্দ্র নাথ রাজদান। তার হয়েছিল ৯৪ বছর। ফুসফুসে সংক্রমণের কারণে গত কিছুদিন ধরে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আইসিইউতে রাখা হয়েছিল তাকে।

নরেন্দ্র নাথ রাজদানের ৯২ তম জন্মদিনের একটি ভিডিও শেয়ার করে আলিয়া আবেগঘন ক্যাপশন দিয়েছেন। লিখেছেন, ‘আমার নানা, আমার হিরো। ৯৩ বছর বয়স পর্যন্ত গলফ খেলেছেন। কাজ করেছেন। সেরা অমলেট বানাতে পারতেন। গল্প বলাতেও সেরা। বেহালা বাজাতেন। রাহার সাথে খেলতেন। ক্রিকেট ভালোবাসতেন। স্কেচ করতে ভালোবাসতেন। পরিবারকে ভালোবেসে গেছেন শেষ মুহূর্ত পর্যন্ত… তার জীবনটা ভালোবেসেছি! আমার হৃদয় কষ্টে ভরে আছে, আবার আনন্দেও…কারণ আমার নানা যেই আনন্দ আমাদের দিয়ে গেছেন তার জন্য কৃতজ্ঞ। তার আলোয় আলোকিত আমরা। আবার দেখা হওয়ার অপেক্ষা।’

আলিয়ার শেয়ার করা ভিডিওতে দেখা গেছে সপরিবারে কেক কাটছেন নরেন্দ্র নাথ রাজদান। মোম নেভাতে সাহায্য করছেন রণবীর। এরপর নরেন্দ্র নাথ রাজদান বলেন, ‘সব সময় হাসতে থাকো।’

আলিয়ার পোস্টের কমেন্টবক্স ভরে গেছে সহকর্মীদের সমবেদনায়। আলিয়ার ভক্তরা নরেন্দ্র নাথ রাজদানের আত্মার শান্তি কামনা করেছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Tags: আলিয়া ভাটবলিউডসিনেমাহিরো
Previous Post

কৃষিখাতে বাজেট বরাদ্দ বাড়ছে

Next Post

রেলখাতে বরাদ্দ ১৪ হাজার ৯৬০ কোটি টাকা

Next Post
রেল প্রকল্পের কাজের দৃশ্য, শ্রমিক ও প্রকৌশলী কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রেলখাতে বরাদ্দ ১৪ হাজার ৯৬০ কোটি টাকা

বাংলাদেশ সংসদে বাজেট পাসের জন্য আলোচনা ও ভোটাভুটি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল আযহার জন্য আগেই পাস হবে এবারের বাজেট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT