চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলিয়াকে কটাক্ষ করে অনুরাগীর মন্তব্য, উত্তরে যা বললেন অভিনেত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:49 অপরাহ্ন 17, মে 2026
in বিনোদন
A A
বাংলাদেশি অভিনেত্রী চ্যানেল আই অনলাইন সংবাদে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল কয়েক দিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধুই আলিয়া ভাট। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে গিয়ে তার একের পর এক লুক তাক লাগিয়েছে।

একদিকে যেমন অভিনেত্রী নিজের ‘ফ্যাশন’-এর জন্য প্রশংসিত হয়েছেন, ঠিক তেমনই আবার একাংশ তাকে কটাক্ষ করতেও ছাড়েননি। কিছু অনুরাগীর দাবি, আন্তর্জাতিক ছবিশিকারিরা আলিয়াকে উপেক্ষা করেছেন। এরই মধ্যে এক কটাক্ষকারীকে উত্তরও দিয়েছেন নায়িকা। যার ফলে আবারও আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী।

বুধবার (১৩ মে) আলিয়া নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি রিল ভিডিও ভাগ করে নেন। যেখানে তাকে কাস্টম আইভরি সিল্ক শাড়ি-গাউনে রাজকীয় লুকে দেখা যায়। পোস্টের মন্তব্যে এক ব্যক্তি লেখেন, “কী দুঃখের ব্যাপার! আপনাকে কেউ দেখেনি।” সঙ্গে ছিল একটি হাসির ইমোজি।

Alia Bhatt hits back at troll.

এরই উত্তরে শান্ত, অথচ তীক্ষ্ণ জবাব দেন আলিয়া। অভিনেত্রী লেখেন, “কেন দুঃখ পাব। তুমিই তো আমাকে দেখেছ।” আলিয়ার এই জবাব মুহূর্তেই ছড়িয়ে পড়ে সর্বত্র। অনুরাগীরা কমেন্ট সেকশনে অভিনেত্রীর উপস্থিত বুদ্ধি ও আত্মবিশ্বাসের প্রশংসায় ভরিয়ে দেন।

এর আগেও অভিনেতা অলি গোনী আলিয়ার সমর্থনে মুখ খুলেছিলেন। ইনস্টাগ্রামে তিনি লেখেন, “দুঃখের বিষয়, আমাদের নিজেদের মানুষই এমন একজনকে নীচে নামানোর চেষ্টা করছেন, যিনি কঠোর পরিশ্রম করে ভারতকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছেন। আলিয়া ভাট কান চলচ্চিত্র উৎসবে গর্ব ও মর্যাদার সঙ্গে ভারতকে প্রতিনিধিত্ব করছেন। তাকে ট্রোল না করে আমাদের উচিত তাকে সমর্থন ও উদ্‌যাপন করা।”

Tags: আলিয়া ভাটকান চলচ্চিত্র উৎসব
Previous Post

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মরদেহে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Next Post

শরীরের যেসব সংকেত বলে দিবে লিভারে সমস্যা

Next Post
লিভার সমস্যা বোঝাতে শরীরের বিভিন্ন সংকেত দেখাচ্ছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

শরীরের যেসব সংকেত বলে দিবে লিভারে সমস্যা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইবোলা ভাইরাসের জন্য বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইবোলা ভাইরাসে 'বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা' ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT