চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াদের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাড়িতে নজর কাড়লেন আলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:30 অপরাহ্ন 21, জানুয়ারি 2024
in বিনোদন
A A
আলিয়া রিয়াদের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাড়িতে নজর কাড়ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনয় হোক কিংবা স্টাইল সবদিক থেকেই এখন সেরা বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে জয় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও তা প্রমাণ করলেন এই অভিনেত্রী।

এদিন এই অনুষ্ঠানে অভিনেত্রী অনন্য অসাধারণ ও লাস্যময়ী রূপে উপস্থিত হয়ে সবাইকে মুগ্ধ করে দেন। বাহারি কালারের শাড়িতে উপস্থিত হন তিনি। এদিন পরেন অফ-শোল্ডার ব্লাউজ। অর্ধেক খোলা চুল সাথে কানে বড় দুল। ফটোগ্রাফারদের সামনে হাস্যোজ্জ্বল আলিয়াকে বিভিন্ন ভঙ্গিমায় দেখা যায়। ইতোমধ্যেই অনুষ্ঠানে অংশ নেওয়া আলিয়া বেশ কয়েকটি ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্বাগত বক্তব্য রাখেন আলিয়া। পুরস্কার নেয়ার পর তিনি বলেন, এই জাতির (সৌদি) মাঝে উপস্থিত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। মুসলিমপ্রধান সৌদি আরব এবার চলচ্চিত্র জগতের সবাইকে (আমাদের) একত্রিত করছে এবং সিনেমার নামে আমাদের সবাইকে এক ছাদের নিচে নিয়ে এসেছে। এমনটা খুব একটা ঘটে না। এখানে পশ্চিমা এবং প্রাচ্যের অগণিত প্রতিভা এক ছাদের নিচে জড়ো হয়েছেন। অভিজ্ঞতা বিনিময় করছেন। এটি আসলেই উপভোগ্য ব্যাপার। এমন আয়োজনের জন্যে আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।

এর আগে গত বছর ডিসেম্বরের শুরুতে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হাজির হন আলিয়া ভাট। একই উৎসবে গিয়েছিলেন আলিয়ার স্বামী রণবীর কাপুর।

সূত্র: পিঙ্কভিলা

Tags: আলিয়া ভাট
Previous Post

৫০ কোটি বাজেটের সিনেমা ২০০ কোটির ক্লাবে!

Next Post

মাশরাফীর মাঠে থাকাই বড় অনুপ্রেরণা

Next Post
বাংলাদেশ ক্রিকেটার মাশরাফী মাঠে বল ছুঁড়ে দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাশরাফীর মাঠে থাকাই বড় অনুপ্রেরণা

সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবের না থাকা সিলেটের জন্য স্বস্তির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT