চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোটক্স করিয়ে মুখ বেঁকে গেছে আলিয়ার?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:16 অপরাহ্ন 25, অক্টোবর 2024
in বিনোদন
A A
আলিয়া মুখের বেঁকে যাওয়ার ছবি, বোটক্সের পরিণতি দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তারকাদের ক্ষেত্রে প্লাস্টিক সার্জারি এখন খুবই প্রচলিত একটি ব্যাপার। কম বেশি প্রায় সব তারকাই এখন এই পথে হাঁটছেন। চরিত্রের প্রয়োজনে নানান সময়ে শরীরে পরিবর্তন আনার পাশাপাশি সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত প্লাস্টিক সার্জেন্টের দরজায় কড়া নাড়েন তারকারা।

তবে প্রকাশ্যে সে কথা স্বীকার করতে অধিকাংশ তারকারাই নারাজ থাকেন। সেই তালিকাতেই যুক্ত হলো আলিয়া ভাটের নাম।

সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ত্রিশের গণ্ডি পেরোতই নাকি বোটক্সের সাহায্য নিয়েছেন আলিয়া। আর এই দাবী উঠতেই রীতিমত সরব হলেন এই অভিনেত্রী।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে ইনস্টাগ্রাম স্টোরিজে এই দাবিকে গুজব সম্বোধন করে রীতিমতো বিস্ফোরণ ঘটালেন আলিয়া। সেই সঙ্গে বডি শেমিং-এর বিরুদ্ধে সরব হন রাহার মা।

কিছুদিন আগেই প্যারিস ফ্যাশন উইকে ১০ কেজি ওজন ঝরিয়ে ব়্যাম্পে হাঁটেন আলিয়া। শুরু থেকেই চেহারা নিয়ে কম কথা শোনেননি তিনি। বলা হয়েছে, গালের অতিরিক্ত চর্বি সার্জারি করিয়ে বাদ দিয়েছেন তিনি, নাকেও হয়েছে অস্ত্রোপচার। এমনটাও বলা হয়, অপারেশনের জেরে তার মুখটা আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিল। সেই সব দাবিই ওড়ালেন অভিনেত্রী।

নোটে লিখেছিলেন যে, ‘কসমেটিক সংশোধন বা অস্ত্রোপচার যারা বেছে নেন, সেটা দিয়ে আমি কাউকে বিচার করি না। সেটা তাদের ব্যক্তিগত অভিরূচি। কিন্তু এটা কী হচ্ছে! সমাজমাধ্যমের কিছু ভিডিও আপলোড করে দাবি করা হচ্ছে, “অস্ত্রোপচার করাতে গিয়ে নাকি আমার মুখ বেঁকে গিয়েছে, আমার হাসিতে পরিবর্তন এসেছে।…এটি আপনাদের মানুষের মুখের মনগড়া কথা, যার কোন ভিত্তি নেই। এখন আপনি আত্মবিশ্বাসের সাথে বৈজ্ঞানিক ব্যাখ্যা চারপাশে তুলে ধরছেন, দাবি করছেন যে আমার নাকি একদিক পক্ষাঘাতগ্রস্ত? আমার সাথে কি মজা করা হচ্ছে?”

আলিয়া আরো যোগ করেছেন যে, এগুলি ভিত্তিহীন অভিযোগ যা প্রমাণ ছাড়াই করা হয়েছিল। তিনি লেখেন, ‘এই দাবিগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তার কোন প্রমাণ নেই। যুক্তি নেই। সবচেয়ে খারাপ কি জানেন, আপনি তরুণ, সংবেদনশীল মনকে প্রভাবিত করছেন যারা আসলে এই আবর্জনা বিশ্বাস করতে পারে। আপনি কেন করছেন, ক্লিকবেইটের জন্য? সাবধান…’।

দু’বছর আগে মেয়ের জন্ম দিয়েছেন আলিয়া। ৩১ বছর বয়সী আলিয়া আরও বলেন, মহিলাদের প্রায়শই তাদের শরীর দিয়ে বিচার করা হয়, চলে অবিরাম কাটাছেঁড়া। বাদ যায় না হবু মায়ের বেবি বাম্পও।

তিনি বলেন, ‘আসুন ইন্টারনেটে মহিলাদের বিচার এবং অবজেক্টিফাই করা হয় এমন অযৌক্তিক লেন্সগুলি সম্বোধন করার জন্য এক মিনিট সময় নেওয়া যাক আমাদের মুখ, শরীর, ব্যক্তিগত জীবন, এমনকি মহিলাদের স্ফীতোদর নিয়ে নানা মানুষের নানা মন্তব্যের প্রতিবাদ করা যাক। আমাদের ব্যক্তিস্বাতন্ত্র্যকে উদযাপন করা উচিত, এটিকে মাইক্রোস্কোপের নিচে ছিন্ন ভিন্ন করা উচিত নয়।’- বলিউড লাইফ

Tags: আলিয়া ভাটবোটক্স
Previous Post

নিহত পুলিশের সংখ্যা নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে: প্রধান উপদেষ্টার কার্যালয়

Next Post

চতুর্থ এনএইচএন সায়েন্টিফিক সভা অনুষ্ঠিত

Next Post
চতুর্থ এনএইচএন সায়েন্টিফিক সভায় বক্তা ও দর্শকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চতুর্থ এনএইচএন সায়েন্টিফিক সভা অনুষ্ঠিত

বাজারে বিভিন্ন খাদ্য ও তেল পণ্য সাজানো রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় স্বার্থেই জনমানুষের প্রত্যাশা বাজার নিয়ন্ত্রণ আর আইনশৃঙ্খলার উন্নয়ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT