চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইমের তালিকায় রণবীর, উচ্ছ্বাসে ভাসলেন আলিয়া!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:28 অপরাহ্ন 16, এপ্রিল 2026
in বিনোদন
A A

বিশ্বখ্যাত ‘টাইম ম্যাগাজিন’ প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার স্ত্রী ও অভিনেত্রী আলিয়া ভাট।

বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে স্বামীর এই সাফল্য উদযাপন করে একটি সংক্ষিপ্ত কিন্তু আবেগঘন বার্তা দেন আলিয়া। ইনস্টাগ্রাম স্টোরিতে রণবীরের ছবি শেয়ার করে তিনি লেখেন, “লুকিং গুড বেবি”। যা মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে।

রাজনীতি, সংস্কৃতি, অর্থনীতি ও সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছেন- এমন প্রভাবশালী ব্যক্তিত্বদের স্বীকৃতি দিতেই প্রতি বছর এই তালিকাটি প্রকাশ করে টাইম। এবারের তালিকায় ভারতীয় চলচ্চিত্র অঙ্গন থেকে একমাত্র অভিনেতা হিসেবে জায়গা পেয়েছেন রণবীর কাপুর!

রণবীরকে নিয়ে তালিকায় লেখা প্রোফাইলটি লিখেছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। সেখানে তিনি উল্লেখ করেন, রণবীর এমন একজন শিল্পী, যিনি স্রেফ সাফল্যের পেছনে ছুটেন না, বরং নিজের কাজের মাধ্যমে নিজেই এক উত্তরাধিকার হয়ে ওঠেন।

বর্তমানে ‘রামায়ন’ নিয়ে ব্যস্ত আছেন রণবীর কাপুর। দুই পর্বের ভারতের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল এই সিনেমাটি মুক্তির অপেক্ষায়। এদিকে আলিয়া ভাটের সামনে রয়েছে একাধিক বড় প্রজেক্ট। নির্মাতা সঞ্জয় লীলা বানসালি-র ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় আবারও রণবীর কাপুরের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। হিন্দুস্তান টাইমস

Tags: আলিয়া ভাটটাইমটাইম ম্যাগাজিনবলিউডরণবীর কাপুরসিনেমা
Previous Post

প্রধানমন্ত্রী থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

Next Post

যুদ্ধ বন্ধে পরবর্তী ধাপের আলোচনায় যেতে পাকিস্তানের মাধ্যমে বার্তা বিনিময় করছে যুক্তরাষ্ট্র ও ইরান

Next Post

যুদ্ধ বন্ধে পরবর্তী ধাপের আলোচনায় যেতে পাকিস্তানের মাধ্যমে বার্তা বিনিময় করছে যুক্তরাষ্ট্র ও ইরান

মার্কিন সিনেটে ট্রাম্পের ইরান যুদ্ধ ক্ষমতা সীমিত করার চেষ্টা ব্যর্থ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT