চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফরিদপুর-৪ আসনে ফিরল ভাঙ্গা উপজেলার আলগি- হামিরদি ইউনিয়ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:02 অপরাহ্ন 11, ডিসেম্বর 2025
in আদালত
A A
সাদা মসজিদ ভবন ও বাংলাদেশের পতাকা উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ফরিদপুর-৪ সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগি এবং হামিরদি ইউনিয়ন দুটিকে ফরিদপুর-২ আসনের সাথে যুক্ত করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।

আজ বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এসংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে এই রায় দেন। সেই সাথে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আগের গেজেট বাতিল করে আলগি-হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-৪ সংসদীয় আসনে যুক্ত করে গেজেট প্রকাশ করতে নির্দেশ দেয়া হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। এই আইনজীবী বলেন আজকের এই রায়ের ফলে ভাঙ্গা উপজেলার আলগি এবং হামিরদি ইউনিয়ন ফরিদপুর-৪ সংসদীয় আসনে ফিরলো।

ভাঙ্গা উপজেলায় দুটি ইউনিয়ন ফিরে পেতে ফরিদপুর ৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মো. শহিদুল ইসলাম বাবুল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুর রহমান দুলালসহ ৫ জনের পক্ষ থেকে রিট করেন। সে রিটের শুনানি শেষে রুল জারি করেন হাইকোর্ট।

ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন ফরিদপুর-২ আসনের নগকান্দা উপজেলার সাথে যুক্ত করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তের প্রতিবাদে কয়েকদিন ধরে ভাঙ্গায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি চলে এবং ভাঙ্গা উপজেলা কার্যালয়, থানা ও নির্বাচন কমিশন অফিসে ব্যাপক ভাঙচুর করে বিক্ষোভকারীরা।

Tags: ফরিদপুর-৪ আসন
Previous Post

২ হাজার টাকা চুরির জেরে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা!

Next Post

আম রপ্তানিতে সীমাবদ্ধতা নিয়ে লাইটক্যাসল পার্টনার্স এর গবেষণা প্রকাশ

Next Post
আমের রপ্তানিতে সীমাবদ্ধতা নিয়ে গবেষণা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আম রপ্তানিতে সীমাবদ্ধতা নিয়ে লাইটক্যাসল পার্টনার্স এর গবেষণা প্রকাশ

জনপ্রিয় অভিনেতা রেহমান ডাকাতের ছবি, তার সঙ্গে অন্য ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ঝড় তুলছে কে এই রেহমান ডাকাত?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT