চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত আলজেরিয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:50 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2025
in বাংলাদেশ
A A
দুই ব্যক্তি একটি চিত্রের উপহার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আলজেরিয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে উত্তর আফ্রিকার দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছে।

বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি তার সরকারের এই বার্তা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেন।

প্রধান উপদেষ্টা আলজেরিয়ার সরকার প্রধানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করতে আলজেরিয়াকে ব্যবসায়ী প্রতিনিধিদল পাঠানোর অনুরোধ জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জানান, তার দেশ বাংলাদেশকে রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখবে এবং দেশটির জ্বালানি মন্ত্রী আগামী মার্চ মাসে ঢাকা সফর করবেন।

তিনি বলেন, আলজেরিয়া টেক্সটাইল, পাট, ওষুধ, খাদ্য এবং ইলেকট্রনিক্সসহ আরও কিছু বাংলাদেশি পণ্য আমদানি করার পরিকল্পনা করছে।

প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক নৌপরিবহণ সংস্থা (আইএমও) কাউন্সিল, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাংলাদেশের প্রার্থীতার জন্য আলজেরিয়ার সমর্থন কামনা করেন।

২০২৬-২৭ মেয়াদের জন্য আন্তর্জাতিক নৌপরিবহন সংস্থার (আইএমও) কাউন্সিলের ক্যাটাগরি-সি নির্বাচনের ভোটগ্রহণ ২০২৫ সালের ডিসেম্বরে লন্ডনে অনুষ্ঠিত হবে।

২০২৮-৩০ মেয়াদের জন্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) সদস্যপদের নির্বাচন ২০২৭ সালে নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।

এছাড়া বাংলাদেশ ২০৩১-৩২ মেয়াদের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করবে, যে নির্বাচন ২০৩০ সালে নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎকালে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব ও মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক বিএম জামাল হোসেন উপস্থিত ছিলেন।

Tags: অন্তর্বর্তীকালীন সরকার
Previous Post

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার লক্ষ্যে রাজধানীতে ইউকে এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

Next Post

সোহরাওয়ার্দী কলেজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে লিখন-শামস উদ্দিন

Next Post
বিক্ষোভরত ছাত্র নেতা, বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সোহরাওয়ার্দী কলেজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে লিখন-শামস উদ্দিন

সিনেমার মেঘমল্লারের বিদায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT