চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির সাথে কাঠগড়ায় ম্যাক অ্যালিস্টার, অপেক্ষায় ফিফার রায়ের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:29 অপরাহ্ন 21, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি ফুটবল মাঠে উল্লাসে, আর্জেন্টিনা জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ শুরুর পর ম্যাচ নিয়ে তেমন কোন বিতর্ক হয়নি। তবে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে আলজেরিয়ার ফিফার কাছে অভিযোগের পর কাঠগড়ায় লিওনেল মেসি ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ম্যাক অ্যালিস্টার অপেক্ষায় আছেন ফিফার রায়ের।

কানসাস সিটিতে আর্জেন্টিনার হয়ে শুরুর একাদশে ছিলেন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার। ম্যাচে মেসি হ্যাটট্রিক করেন এবং বিশ্বচ্যাম্পিয়নরা গ্রুপ ‘জে’তে পরের রাউন্ডের দিকে এগিয়ে যেতে শুরু করে। দলের দ্বিতীয় গোলে ম্যাক অ্যালিস্টারের নেয়া শট সুযোগ তৈরি করে দেয়, যা কাজে লাগিয়ে গোল করেন মেসি।

‘দ্য অ্যাথলেটিক’র প্রতিবেদন, আলজেরিয়ার অভিযোগের মূল বিষয় হল ম্যাচ চলাকালীন রেফারি এমনকিছু সিদ্ধান্ত নিয়েছিলেন যা তাদের বিপক্ষে গেছে। তেমন একটি ঘটনা ছিল ম্যাক অ্যালিস্টার ও ইব্রাহিম মাজানের মধ্যে সংঘর্ষ। প্রতিপক্ষের গায়ে কনুই দিয়ে আঘাত করার পরও রেফারি সিমন মার্সিনিয়াক কোন কার্ড দেখাননি অ্যালিস্টারকে।

আইসা মান্ডিকে করা চ্যালেঞ্জের জন্য মেসিকেও অভিযোগের আওতায় আনা হয়েছে। ঘটনায় আলজেরিয়া ডিফেন্ডারের গোড়ালির পেছনের অংশে আঘাত লেগেছিল। সে ঘটনায়ও আর্জেন্টাইন অধিনায়ককে কোন শাস্তির মুখে পড়তে হয়নি।

প্রতিক্রিয়ায় আলজেরিয়া ফুটবলের প্রধান কোচ ভ্লাদিমির পেতকোভিচ বলেছিলেন, ‘কাল্পনিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করা অর্থহীন, তবে সবাই, আমি নিজেও ঘটনাটি দেখেছি।’

আলজেরিয়ার অভিযোগ মার্সিনিয়াকের পারফরম্যান্স এবং তার স্বদেশি টমাস কোয়াতকোভস্কির নেতৃত্বাধীন ভিএআর দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন রয়েছে। মেসির ঘটনাটি আলজেরিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে ঝড় তুলেছে এবং ভক্তরা বলছেন শাস্তি না দেয়ার কারণ হতে পারে তারকাখ্যাতি।

Tags: আর্জেন্টিনাআলজেরিয়াফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমান্ডিমার্সিনিয়াকমেসিম্যাক অ্যালিস্টারলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে জেডি ভ্যান্স

Next Post

৬৮ বছরের ইতিহাস ভেঙে দ্রুততম ১০০ গোলের রেকর্ড

Next Post
আন্তর্জাতিক ফুটবল ম্যাচে দুই খেলোয়াড়ের প্রতিদ্বন্দ্বিতা, একে অপরের কাছাকাছি দৌড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৬৮ বছরের ইতিহাস ভেঙে দ্রুততম ১০০ গোলের রেকর্ড

প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে পৌঁছেছেন, কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়া সফরে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT