চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমিকাকে হাতুড়িপেটা করে হত্যা, যাবজ্জীবন সাবেক ফুটবলারের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:35 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
দুইজন যুবক-যুবতীর ছবি, একজন ফুটবল খেলোয়াড় ও অন্যজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক প্রেমিকাকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি পেয়েছেন ইতালির সাবেক ফুটবলার জিওভান্নি পদোভানি। হাতুড়ি ও বেসবল ব্যাট দিয়ে পিটিয়ে ৫৬ বর্ষী প্রেমিকাকে হত্যা করেছিলেন ২৮ বর্ষী এ ফুটবলার।

২০২২ সালের আগস্টে ইতালির বোলোনিয়া শহরে হত্যাকাণ্ড ঘটান পদোভানি। তার সাবেক প্রেমিকা আলেসান্দ্রা মাত্তেউজ্জি একজন মডেল ছিলেন। অন্যদিকে ইতালির চতুর্থ বিভাগের দল সানকাতালদেসে খেলতেন এ ডিফেন্ডার।

হত্যাকাণ্ডের সপ্তাহখানেক আগে পদোভানির বিরুদ্ধে জ্বালাতন করার অভিযোগ করেছিলেন আলেসান্দ্রো। পদোভানি যখন হত্যা করতে যান, তখন বোনের সঙ্গে ফোনে কথা বলছিলেন আলেসান্দ্রো। প্রথমে হাতুড়ি, পরে নিজের মুষ্টি, বেসবল ব্যাট এবং অ্যাপার্টমেন্টের পাশের বাগান থেকে নিয়ে আসা বেঞ্চ দিয়ে পিটিয়ে আলেসান্দ্রোকে হত্যা করেন। হত্যাকাণ্ডের পুরো সময়টাতে ফোনে আলেসান্দ্রোর চিৎকার শুনেছেন তার বোন স্টেফানিয়া।

ঘটনাস্থলে মারা যাননি আলেসান্দ্রো। শরীরে প্রচুর জখম নিয়ে হাসপাতালে ভর্তি হন, সেখানে মারা যান। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, প্রায় একবছরের মতো প্রেমের সম্পর্ক ছিল দুজনের। কিন্তু বেশিরভাগ সময় তাদের আলাদা বসবাস করতে হতো। আলেসান্দ্রা থাকতেন বোলোনিয়ায়, আর পদোভানি থাকতেন সিসিলিতে।

গত সোমবার পদোভানিকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেন আদালত। ইতালির আদালত মনে করেছেন, পদোভানি পরিকল্পনা করে হত্যাকাণ্ড ঘটালেও এর পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ ছিল না।

হত্যাকাণ্ডের সময় মানসিকভাবে সুস্থ ছিলেন না বলে আদালতে দাবি করেন পদোভানি। আদালতে বলেন, ‘যদি আপনি মনে করেন, আলেসান্দ্রোর মতো সুন্দরী ও বুদ্ধিমতী কোনো নারীকে খুন করাটা আমার জন্য স্বাভাবিক ব্যাপার, তাহলে যাবজ্জীবন সাজাই আমার প্রাপ্য। কিন্তু যদি এটা মনে করেন, যে অপরাধটি আমি করেছি, তার পেছনে (মানসিকভাবে) বিপর্যস্ত থাকাও একটি কারণ, তাহলে লোকের মতামত এড়িয়ে সবকিছু বিবেচনা করুন। আমি যেটা করেছি, সেটা ভয়াবহ ও ক্ষমার অযোগ্য।’

Tags: ইতালিলিড স্পোর্টস
Previous Post

চারুকলায় বসন্ত উৎসব

Next Post

স্মার্ট বাংলাদেশ গড়তে নারী-পুরুষ সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

Next Post
নিরাপত্তা ও পর্যবেক্ষণে মোড়কবন্দি অবস্থানে মানুষ ও যানবাহন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মার্ট বাংলাদেশ গড়তে নারী-পুরুষ সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

শেয়ারবাজারের ডেটা বিশ্লেষণ, বার চার্ট ও লাইন গ্রাফ. Channel i News - চ্যানেল আই নিউজ

শেয়ারবাজারে কি সুবাতাস ফিরছে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT