চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা নিয়ে ইনারিতু-গুইলারমো-কুয়ারোনের আড্ডা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:04 অপরাহ্ন 08, জানুয়ারি 2023
in বিনোদন
A A
তিনজন পুরুষ সিনেমা প্রিমিয়ারে উপস্থিত, একজন হাত তুলে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের অ্যাকাডেমি মিউজিয়ামে শুক্রবার রাতে এক আড্ডায় মেতেছিলেন তিন অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো গোন্সালেস ইনারিতু, গুইলারমো দেল তোরো এবং আলফোনসো কুয়ারোন। গুণী নির্মাতারা তাদের ক্যারিয়ার এবং সিনেমার নানা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন আড্ডায়।

তিন মেক্সিকান নির্মাতার এই আড্ডা ছিল ৯০ মিনিটের। তিন নির্মাতার বন্ধুত্ব বহু বছরের। তারা কথা বলেছেন নিজেদের সাম্প্রতিক ছবিগুলো নিয়ে।

‘আমাদের তিনজনের মাঝে একটি বিষয় এক, তা হলো আমাদের ফিল্মোগ্রাফি ও বায়োগ্রাফির মাঝে কোনো পার্থক্য নেই’, বলেছেন দেল তোরো। নির্মাতা আরও বলেন, ‘আমরা যে সিনেমা বানাই তা আমাদের জীবনের প্রতিচ্ছবি। আমাদের শুরুর গল্প বলি। আমরা ১৬ বছর আগে যা ছিলাম তার গল্প বলতে পারাটা আসলেই সুন্দর বিষয়। খুব মজার সময় ছিল। আমরা একই ভাবে নানা প্রতিবন্ধকতা পেড়িয়ে এসেছি।’

‘বাবেল’ ছবির জন্য সেরা নির্মাতা হিসেবে অস্কার জিতেছিলেন ইনারিতু। সেই স্মৃতিচারণ করে ইনারিতু বলেন, ‘ওটা ছিল একটি প্যারাডক্স মোমেন্ট।’

ইনারিতুর ছবির কিছু হাইলাইটের ক্লিপ দেখার পরে কুয়ারোন বলেন, ‘আমাদের সবার মাঝেই একটা ভয় কাজ করে। আর তা হলো আমরা যেই জাতি, দেশ অথবা রাজনৈতিক বিশ্বাসেরই হই না কেন, একদিন মৃত্যু আসবেই।’ নির্মাতা জানান, তার সিনেমাতেও এর ছাপ ফুটে ওঠে।

ইনারিতু মজা করে বলেন, “গুইলারমো সবসময়ে বলেন এটাই তার শেষ ছবি, কিন্তু আজও তিনি আমাকে তার তিনটি প্রজেক্ট সম্পর্কে জানালেন।”

সূত্র: হলিউড রিপোর্টার

Tags: গুইলারমো দেল তোরোলিড বিনোদন
Previous Post

ভিসা শেষ হওয়া নাইজেরিয়ানদের আটক করায় দিল্লি পুলিশের উপর আক্রমণ

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১০০

Next Post
শেখ হাসিনা বাংলাদেশের রূপকার, ১০০ বছর বয়সে স্মরণীয় বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১০০

চীনে ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনায় গাড়ির সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT