চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে গার্ড অব অনার পেলেন আলিম দার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:45 অপরাহ্ন 07, এপ্রিল 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
আলিম দারকে গার্ড অব অনার প্রদান করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘড়ির কাটায় তখন দুপুর ১টা ৩০ মিনিট। অ্যান্ডি ম্যাকব্রিনের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে বল ঠেলে এক রান নিয়ে আইরিশদের বিপক্ষে মিরপুর টেস্টে বাংলাদেশের জয় নিশ্চিত করেন মুশফিকুর রহিম। ম্যাচ শেষ হওয়া মাত্র দুদলের খেলোয়াড়রা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে শেষ ম্যাচ পরিচালনা করা আলিম দারকে গার্ড অব অনার দেয়ার জন্য এমন আয়োজন।

৫৪ বর্ষী আলিম দার চারটি বিশ্বকাপের ফাইনালসহ ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে রেকর্ড ৪৩৬ ম্যাচ পরিচালনা করেছেন। পাকিস্তানি আম্পায়ারের ক্যারিয়ার অবশ্য এখানেই শেষ হয়ে যাচ্ছে না। ঘরের মাঠে পিসিবি চাইলে তিনি ম্যাচ পরিচালনা করতে পারবেন। এলিট প্যানেলের এক ধাপ নিচে আম্পায়ারদের আন্তর্জাতিক প্যানেলে জায়গা পেলে তিনি নিজ দেশের বাইরে গিয়েও আম্পায়ারিং করতে পারবেন।

২০০৭ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে আলিম দারের ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে। ২০১০ ও ২০১২ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও মাঠে ছিলেন। ২০০৯-২০১১ সালে টানা তিনবার বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার ডেভিড শেফার্ড ট্রফি জিতেছিলেন। আম্পায়ারিং ক্যারিয়ারে ১৪৫টি টেস্ট, ২২২টি ওয়ানডে ও ৬৯টি টি-টুয়েন্টি পরিচালনা করেছেন।

২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আলিম দারের একাধিক বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচের আম্পায়ারিং নিয়ে লঙ্কাকাণ্ড ঘটে যায় ক্রিকেট বিশ্বে। আন্তর্জাতিক ক্রিকেটের একটি বাজে অধ্যায় হয়ে আছে আলিম দার ও ইয়ান গৌল্ডের সেই ম্যাচের বিতর্কিত সিদ্ধান্তগুলো।

Tags: আইসিসিআলিম দারএলিট প্যানেলমিরপুরলিড স্পোর্টস
Previous Post

তিন ফরম্যাটে মুশফিকের ১৪ হাজার

Next Post

সন্ধ্যায় ফেসবুকে ‘বিদায়’ লেখার পর ভোরে মিললো লাশ

Next Post
নাবিল হায়দার এর ফেসবুক পোস্টে চোখের চশমা পড়ে হাস্যোজ্জ্বল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ধ্যায় ফেসবুকে ‘বিদায়’ লেখার পর ভোরে মিললো লাশ

অজগর উদ্ধারকারীরা কাপ্তাইয়ে অবমুক্ত করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কাপ্তাইয়ে অজগর অবমুক্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT