চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রত্যাবর্তনের মহাকাব্য রচনা করে আবারও লাল দুর্গের রাজা আলকারাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:08 পূর্বাহ্ন 09, জুন 2025
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
খেলাধুলা অনুষ্ঠানে বিজয়ী যুবক হাসিমুখে পুরস্কার গ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

রোলাঁ গারোতে প্রত্যাবর্তনের মহাকাব্য রচনা করেছেন কার্লোস আলকারাজ। ফ্রেঞ্চ ওপেনের পুরুষ এককের ফাইনালে প্রথম দুটি সেট হেরে যান ইয়ানিক সিনারের কাছে। এরপর দারুণভাবে ফেরেন স্পেন তারকা। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার লড়াইয়ে সিনারকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলেন আলকারাজ। ফ্রেঞ্চ ওপেনের ২০২৪ আসরেও চ্যাম্পিয়ন হয়েছিলেন ২২ বর্ষী তারকা।

৫ ঘণ্টা ২৯ মিনিটের লড়াইয়ে আলকারাজ ক্যারিয়ারের পঞ্চম গ্র্যান্ড স্লাম জিতলেন ৪-৬, ৬-৭ (৪/৭), ৬-৪, ৭-৬ (৭/৩), ৭-৬ (১০/২) গেমে। ফ্রেঞ্চ ওপেনে তার দ্বিতীয় শিরোপা এটি।

ফাইনালে প্রথম সেটে হেরে যান ৪-৬ গেমে। দ্বিতীয় সেটে ব্যবধান দাঁড়ায় ৬-৬ গেমে। পরে টাইব্রেকে ফলাফল আজে ৪-৭। ৬-৭ ব্যবধানে হেরে যান আলকারাজ। প্রথম দুই সেটে হারের পর তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান। ৬-৪ গেমে সিনারকে হারান। চতুর্থ সেটে প্রায়ই জিতেই গেছিলেন ইতালির তারকা। ৫-৩ গেমে এগিয়ে ছিলেন তিনি। চলমান গেমেও ৪০-০ পয়েন্টে এগিয়ে ছিলেন সিনার। আর একটি পয়েন্ট পেলেই প্রথমবার লাল দুর্গের রাজা হতেন সিনার। তবে আলকারাজ তা হতে দেননি।

টেনিসে পুরুষদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা খেলোয়াড়ের বিপক্ষে টানা তিনটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে জিতে নেন গেম। এরপর ৬–৬ করে টাইব্রেকারে সেটটি জিতে ম্যাচটিকে নিয়ে যান পঞ্চম সেটে। আর সেইসেট টাইব্রেকার জিতে ফ্রেঞ্চ ওপেনের লাল দুর্গের মুকুট ধরে রাখলেন।

Tags: আলকারাজফ্রেঞ্চ ওপেনলিড স্পোর্টসসিনার
Previous Post

সোমবার থেকে সচিবালয়-যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

Next Post

টাইব্রেকারে স্পেনকে হারিয়ে নেশনস লিগ শিরোপা পর্তুগালের

Next Post
পর্তুগাল ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে, স্পেনের বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইব্রেকারে স্পেনকে হারিয়ে নেশনস লিগ শিরোপা পর্তুগালের

প্রখ্যাত ব্যক্তির হাসিমুখের ছবি, প্রাকৃতিক পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪ দিনের সফরে আজ লন্ডন যাচ্ছেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT