চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বন্ধুরা, আমি চাই সবাই শান্ত ও ইতিবাচক থাকুক’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:16 অপরাহ্ন 04, ডিসেম্বর 2022
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপ জেতা ফুটবল তারকা হাসিমুখে স্বর্ণপদক ধরে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পেলের শারীরিক অবস্থা গুরুতর- এমন খবরে সবার মাঝে বেড়েছে উৎকণ্ঠা। বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুটবল প্রেমীরা তাকে শুভকামনা জানিয়ে পাঠাচ্ছেন বার্তা। সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন ৮২ বর্ষী কিংবদন্তি ফুটবলার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় ভক্তদের নিজের শারীরিক অবস্থা নিয়ে আশ্বস্ত করেছেন।

ইনস্টাগ্রামে দেয়া পোস্টে পেলে লিখেছেন, ‘বন্ধুরা, আমি চাই সবাই শান্ত এবং ইতিবাচক থাকুক। আমি শক্ত আছি এবং যথেষ্ট আশাবাদী। আমি যথারীতি নিয়মিত চিকিৎসার ভেতরেই আছি। সম্পূর্ণ মেডিকেল এবং নার্সিং টিম যেভাবে আমার যত্ন নিচ্ছেন, সেজন্য আমি তাদের ধন্যবাদ জানাতে চাই।’

‘সৃষ্টিকর্তার উপর আমার অগাধ বিশ্বাস আছে। সারা বিশ্ব থেকে আপনাদের কাছ থেকে পাওয়া প্রতিটি ভালোবাসার বার্তা আমাকে শক্তিতে ভরপুর রাখে। বিশ্বকাপে ব্রাজিলের খেলাও দেখছি। সব কিছুর জন্য আপনাদের অনেক ধন্যবাদ।’

এদিকে অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে জানানো হয়েছে, পেলের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার স্বাস্থ্যের অবস্থার সাধারণ উন্নতি হয়েছে।

গত শুক্রবার বিশ্বকাপে ক্যামেরুনের বিরুদ্ধে ব্রাজিলের ম্যাচের আগে ভক্তরা পেলের সুস্থতা কামনা কামনা করে জানানো বার্তা সম্বলিত একটি ব্যানার ধরেছিল। কাতারের ভবনগুলোতে তার ছবিও তুলে ধরা হয়েছিল।

উল্লেখ্য, কোলন ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়ছেন পেলে। এরমধ্যে হৃদরোগজনিত সমস্যা দেখা দেয়। গত মঙ্গলবার তাকে আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করানো হয়।

ব্রাজিলের গণমাধ্যমে খবর, পেলের শরীরে কেমোথেরাপিও আর কাজ করছে না। চিকিৎসকরা কেমো বন্ধ করে দিয়েছেন। কিংবদন্তি ফুটবলারকে সুস্থ করে তোলার জন্য আর কোনো চিকিৎসাও অবশিষ্ট নেই। তাকে বর্তমানে প্যালিয়েটিভ কেয়ার (palliative care) ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। যেসব রোগীর শরীর দরকারি চিকিৎসায় আর সাড়া দেয় না, তাদের জীবনের শেষ প্রান্তের কষ্ট কমানোর চূড়ান্ত চেষ্টা প্যালিয়েটিভ কেয়ার।

Tags: কেমোথেরাপিক্যান্সারপেলেব্রাজিললিড স্পোর্টস
Previous Post

ধাওয়ানকে ফেরালেন মিরাজ

Next Post

নভেম্বর মাসে দেশে দুর্ঘটনায় নিহত ৫৫৪

Next Post
বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহতের ছবি, সড়ক দুর্ঘটনা সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

নভেম্বর মাসে দেশে দুর্ঘটনায় নিহত ৫৫৪

বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা শুভেচ্ছা বিনিময় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল বিশ্বকাপের মাঝেও মিরপুরে চিরচেনা উন্মাদনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT