চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে বন্দুকধারীর গুলি, নিহত ৪

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:48 পূর্বাহ্ন 17, এপ্রিল 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে গুলির ঘটনায় শোকপ্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যে ১৬তম জন্মদিনের পার্টিতে বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনার পর বন্দুক আইনে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শনিবার(১৫ এপ্রিল) ডেডেভিল শহরের মেহগনি মাস্টারপিস ড্যান্স স্টুডিওতে এক বন্দুকধারী গুলি চালানোর পর ২৮ জন গুরুতর আহত হয়েছে।

রোববার এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, “আমাদের জাতি কীসে পরিণত হচ্ছে? এখানে শিশুরাও ভয় ছাড়া একটা জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে না।”

বন্দুক সহিংসতার পরিসংখ্যান অনুসারে, এই বছর এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে ১৬০ টিরও বেশি বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। এই সহিংসতায় চার জনের বেশি মানুষকে গুলি করা হয়েছে। প্রায় ৩ হাজার ২০০ জন লোকের জনসংখ্যা বহুল ডেডেভিল একটি ছোট গ্রামীণ শহর যেখানে এমন সহিংসতা কারও প্রত্যাশিত ছিল না।

সংগঠিত বন্দুক সহিংসতা কীভাবে শুরু হয়েছিল, কে এর পিছনে দায়ি বা সন্দেহভাজন ব্যক্তি পুলিশি হেফাজতে রয়েছে কী না সে সম্পর্কে কিছু জানা যায়নি।

যুক্তরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থার সার্জেন্ট জেরেমি বারকেট বলেছেন, তদন্ত হবে, তবে এটি একটি দীর্ঘ জটিল প্রক্রিয়া।

রোববার রাতে তিনি আরও বলেন, বন্দুক সহিংসতা মুক্ত রাষ্ট্র গড়তে এবং পরিবারগুলির জন্য ন্যায়বিচার নিশ্চিত আমরা একটি পদ্ধতিগত উপায়ে কাজ করতে যাচ্ছি। আমরা অনেক বড় থেকে অতি ক্ষুদ্র ঘটনাও যাচাই করব।

আলাবামার বন্দুক হামলায় নিহতদের অধিকাংশই কিশোর। গুলি চালানোর ১২ ঘন্টা পরেও কিছু অভিভাবক তাদের সন্তানদের সম্পর্কে তথ্য খুঁজছিলেন। যারা নিহত হয়েছেন বলে জানা গেছে তাদের মধ্যে রয়েছেন ফিল ডাউডেল, যিনি একজন স্থানীয় ফুটবল তারকা। তিনি উচ্চ বিদ্যালয়ের একজন সিনিয়র ছিলেন এবং আমেরিকান ফুটবল স্কলারশিপে জ্যাকসনভিল স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য যাচ্ছিলেন।

ডেডেভিল পুলিশ বিভাগ এবং স্থানীয় হাই স্কুল ফুটবল দলের জন্য চ্যাপ্লেন হিসাবে কাজ করা যাজক বেন হেয়েস বলেন, যাদের হত্যা করা হয়েছিল তাদের মধ্যে একজন ছিলেন আমাদের তারকা ক্রীড়াবিদ এবং একজন দুর্দান্ত লোক। আমি এই ছাত্রদের অনেককেই চিনতাম জানতাম। ডেডভিল একটি ছোট শহর এবং এই ঘটনা সারা এলাকাবাসীকের উপর প্রভাব ফেলবে।

শোন্দ্রা নামে এক নারী বিবিসিকে বলেছেন, তার চাচাতো ভাই গতকাল রাতে জন্মদিনের অনুষ্ঠানে ছিলেন। তারা নিজেদের মতো ছিল, নিজেদের মতো অনুষ্ঠান উদযাপন করছিল। এমন ঘটনা অন্য একালায় হোক এটা কখনোই কাম্য না।

রোববার সারা শহর জুড়ে এই বন্দুক হামলার খবর ছড়ালে আলাবামার রাজ্যের গভর্নর কে আইভে বলেন, আজ সকালে আমি ডেডভিল এবং আমার সহকর্মী আলাবামিয়ানদের সাথে শোকাহত।

গভর্নর কে আইভে তার এক টুইট বার্তার এক বিবৃতিতে জানান, আমাদের রাজ্যে সহিংস অপরাধের কোনও স্থান নেই, এবং বিশদ বিবরণ প্রকাশের সাথে সাথে আমরা আইন প্রয়োগকারীর দ্বারা বিচার করব।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার বিবৃতিতে ঘটনায় ভুক্তভোগীদের প্রতি শোক প্রকাশ করেছেন এবং এই ঘটনাকে আপত্তিজনক ও অগ্রহণযোগ্য হিসাবে বর্ণনা করেছে।

Tags: ৪ জন নিহতআলাবামাবন্দুক হামলামার্কিন যুক্তরাষ্ট্র
Previous Post

অস্ট্রেলিয়ার প্রথম আদিবাসী নারী ক্রীড়াবিদের মৃত্যু

Next Post

আইফোন ১৫ বাজারে এলে বন্ধ হতে পারে পুরাতন যেসব আইফোন

Next Post
অ্যাপল লোগো, আইফোনের জন্য জনপ্রিয় ব্র্যান্ডের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

আইফোন ১৫ বাজারে এলে বন্ধ হতে পারে পুরাতন যেসব আইফোন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পর বৈদ্যনাথতলায় বাংলাদেশের প্রথম সরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT