চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রোনালদোকে কাঁদতে দেখে মজা পেয়েছি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:02 অপরাহ্ন 15, এপ্রিল 2023
in ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো ফুটবল ম্যাচে কাঁদছেন, দর্শক ও সাংবাদিকরা আশেপাশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতার বিশ্বকাপে পর্তুগালকে বিদায় করে ইতিহাস গড়ে আফ্রিকার দেশ মরক্কো। ক্রিস্টিয়ানো রোনালদোদের কাঁদিয়ে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলেছিল অ্যাটলাস লায়ন্স খ্যাত দলটি। জয়ের পর ৩৮ বর্ষী রোনালদোর কান্না দেখে অবশ্য মজা পেয়েছিলেন মরক্কোর ফরোয়ার্ড সোফিয়ান বাউফল।

কাতারি স্পোর্টস চ্যানেল আলকাসের সঙ্গে এক সাক্ষাৎকারে বিশ্বকাপের সেই ম্যাচের অনুভূতি জানান সোফিয়ান। কোয়ার্টার ফাইনাল থেকে নিজেদের বিদায়ের চেয়ে থেকে পর্তুগিজ মহাতারকা রোনালদোর বিদায়ে বেশ আনন্দ পেয়েছেন তিনি।

রোনালদোর হতাশায় সোফিয়ানের খুশি হওয়ার পেছনে অবশ্য কারণও রয়েছে। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির সমর্থক ২৯ বর্ষী এই ফরোয়ার্ড। খেলতে চান মেসির সাবেক ক্লাব বার্সেলোনায়।

কাতারি স্টারস লিগের ক্লাব আল রাইয়ানের তারকা বলেছেন, ‘আমি রোনালদোকে যথাযথ সম্মান করি। কিন্তু আমাদের কান্নার চেয়ে তাকে কাঁদতে দেখে আমি বেশি উপভোগ করেছি। আমি রোনালদোর চেয়ে মেসিকে বেশি পছন্দ করি। মেসির সাবেক ক্লাব বার্সেলোনার হয়ে খেলতে চাই।’

বিশ্বকাপের মঞ্চে শেষ চারের টিকিট পেয়ে নিজের মায়ের সঙ্গে উদযাপন করে সে সময় দারুণ আলোচিত হয়েছিলেন মরক্কোর এই তারকা। এমনকি দলটির সাফল্য উদ্বেলিত হয়েছিল পুরো আরব বিশ্ব।

চার সপ্তাহের বিরতির পর লিগে সোফিয়ানের ক্লাব আল রাইয়ানের বিপক্ষে শনিবার সন্ধ্যায় মাঠে নামবে আল সাইলিয়া।

Tags: আল রাইয়ানকাতার বিশ্বকাপবাউফলমরক্কোরোনালদোলিড স্পোর্টস
Previous Post

কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

Next Post

মার্কেটে আগুনের ঘটনা ষড়যন্ত্র কিনা খতিয়ে দেখতে হবে: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলার ঐতিহ্যবাহী পোশাকে, হাসিমুখে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কেটে আগুনের ঘটনা ষড়যন্ত্র কিনা খতিয়ে দেখতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসমাগমে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আগুনের পেছনে অন্য কারণ আছে কিনা খতিয়ে দেখব’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT