চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পীরগঞ্জে নিষেধাজ্ঞা ভেঙে আ.লীগের কর্মসূচি, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও ভাঙচুর

ফসিউল ইসলাম বাচ্চু by ফসিউল ইসলাম বাচ্চু
4:10 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, জনপদ
A A

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আওয়ামী লীগের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

রোববার ১৫ ফেব্রুয়ারি বিকালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রকাশ্যে কর্মসূচি পালনের পর সন্ধ্যায় এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের মে মাসে অন্তর্বর্তী সরকারের জারি করা প্রজ্ঞাপনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়। তবে সেই নিষেধাজ্ঞা অমান্য করেই রোববার বিকালে পৌর শহরের জগথা এলাকায় ‘লিচু তলা’ হিসেবে পরিচিত আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সমবেত হন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২০-২৫ জন নেতা-কর্মী।

​সেখানে তারা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে উল্লাস প্রকাশ করেন।উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এবং গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আজই প্রথম দলটিকে প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে দেখা গেল।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম রব্বানী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মন্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান, সাবেক ছাত্রনেতা সাগর ও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলামসহ আরও অনেকে।

​আওয়ামী লীগের পতাকা উত্তোলন ও স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে সন্ধ্যার দিকে উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা শহরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন।

​মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগের ওই অস্থায়ী কার্যালয়ের সামনে পৌঁছালে উত্তেজিত হয়ে ওঠেন নেতা-কর্মীরা। এ সময় তারা কার্যালয়ের সামনে থাকা আসবাবপত্র ও টেবিল ভাঙচুর করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙচুরের ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো রক্তক্ষয়ী সংঘর্ষের খবর পাওয়া যায়নি। তবে পুরো এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি ও উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম প্রথমে অবগত নন বলে জানালেও পরে বলেন, “বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুলিশ সতর্ক অবস্থানে আছে।”

​প্রসঙ্গত, ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন ও সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল বা রাজনৈতিক প্রচারণা আইনত নিষিদ্ধ।

Tags: অন্তর্বর্তী সরকারআওয়ামী লীগঠাকুরগাঁও‌য়
Previous Post

উত্তরায় পিনাকল স্পোর্টসের উদ্যোগে ম্যারাথন অনুষ্ঠিত

Next Post

জামিন পেলেন অভিনেতা রাজপাল, তবে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

Next Post

জামিন পেলেন অভিনেতা রাজপাল, তবে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

ছবি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী (সংগৃহীত)।

বিরোধী দলের আচরণ কেমন হবে তা সবাই বুঝে গেছে: আমীর খসরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT