চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেলিক্সের হ্যাটট্রিক, রোনালদোর একে আল-নাসেরের গোল উৎসব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:54 পূর্বাহ্ন 30, আগস্ট 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ফেলিক্স ও রোনালদো সহ খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সতীর্থদের নিয়ে উদযাপনে আল-নাসের অধিনায়ক রোনালদো

সৌদি প্রো লিগে আল-তাউনের বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানের জয় দিয়ে লিগে শুভ সূচনা করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল-নাসের। শুক্রবার রাতে কিং আব্দুল্লাহ আল ফাহাদ স্টেডিয়ামে নতুন মৌসুমের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছেন রোনালদোর পর্তুগিজ সতীর্থ জোয়াও ফেলিক্স। সৌদিতে এসেই নিজের প্রতিভার জানান দিতে শুরু করেছেন এ ২৫ বর্ষী তারকা। 

সাদিও মানে, রোনালদোসহ চলতি মৌসুমে নতুন চুক্তিতে ফেলিক্স ও কিংসলে কোমানকে নিয়ে আক্রমণভাগকে সুসজ্জিত করেই লিগের প্রথম ম্যাচে নামে আল-নাসের। প্রথমার্ধের শুরুতেই সাত মিনিটের মাথায় আল-তাউনের জালে বল জড়ান ফেলিক্স। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আল-নাসের।

দ্বিতীয়ার্ধের খেলার ৫৪ মিনিটে আল-নাসেরের অধিনায়ক রোনালদো স্পট কিক থেকে গোল করে ব্যবধান আরও বাড়ান। তার এক মিনিট পর প্রতিপক্ষের জালে তৃতীয় বলটি পাঠান ফরাসি কোমান।

আল-নাসেরের হয়ে মানের অ্যাসিস্টে ৬৭ মিনিটে ক্লাবের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোলটি করেন ফেলিক্স। পর্তুগীজ তারকার প্রো লিগের প্রথম হ্যাটট্রিক পূরণ করতে অপেক্ষা করতে হয় ৮৭ মিনিট পর্যন্ত। এ সময় গোল করে নিজের হ্যাটট্রিকের পাশাপাশি দলের গোল ব্যবধান আরও বাড়ান তিনি।

আল নাসেরের গোল বন্যার দিনে আল তাউনের গোলবারে লক্ষ্য করে ২১টি শট নেন রোনালদোরা। বলদখলেও এগিয়ে ছিল আল-নাসের। ৬০ ভাগ বলই ছিল তাদের দখলে।

সৌদি প্রো লিগের নিজেদের প্রথম ম্যাচের জয়ে তিন পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আল-নাসের। বিপরীতে নিজেদের প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে হেরে টেবিলের তলানিতে অবস্থান আল-তাউনের।

Tags: আল-নাসেরক্রিস্টিয়ানো রোনালদোজোয়াও ফেলিক্সলিড স্পোর্টসসৌদি প্রো লিগ
Previous Post

সাড়ে চার মাসে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩২ বস্তা টাকা

Next Post

বাংলাদেশে গুমের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বিএনপি এবং জামায়াত

Next Post
বাংলাদেশে গুমের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি ও জামায়াত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে গুমের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বিএনপি এবং জামায়াত

জামালপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে ভোটার তালিকা প্রস্তুতির জন্য ভোটার নিবন্ধন চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৩ বছর পর ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT