চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটকীয় জয়ের পর যা বললেন রোনালদো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:17 পূর্বাহ্ন 04, মার্চ 2023
in ফুটবল, স্পোর্টস
A A
Cristiano Ronaldo playing football in a match, wearing yellow and blue kit. Channel i News - চ্যানেল আই নিউজ

আল বাতিনের বিপক্ষে ম্যাচের ৯২ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসের। যে ম্যাচে পরাজয় ছিল সময়ের ব্যাপার, সেই ম্যাচেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদো বাহিনী। তবে গোল না পেলেও দারুণ উচ্ছ্বসিত পর্তুগিজ মহাতারকা।

সৌদি প্রো লিগে শুক্রবার রাতে আল বাতিনের বিপক্ষে নির্ধারিত সময়ের পর যোগ করা ১২ মিনিটে তিন গোল করে রুডি গার্সিয়ার শিষ্যরা। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দলকে নিশ্চিত হার থেকে রক্ষা করেন আবদুলরহমান ঘারিব। পরের গোলটি করে লিড এনে দেন মোহাম্মদ আল ফাতিল।

শেষ বাঁশি বাজার আগমুহূর্তে ব্যবধান আরও বাড়ান মোহাম্মদ মারান। এতে করে ৩-১ গোলের ব্যবধানে ‘অবিশ্বাস্য’ জয় পায় আল নাসের।

ম্যাচের পর ৩৮ বর্ষী রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘বিশ্বাস রাখতে হবে শেষ হওয়ার আগমুহূর্ত পর্যন্ত। এগিয়ে চলো।’

ম্যাচের পর আল নাসের কোচ রুডি গার্সিয়া টুইট করেন, ‘কি দারুণ একটি দৃশ্য! অনেক বেশি আবেগী! আমাদের প্রথমার্ধের খারাপ পরিস্থিতি পরিবর্তনে আমরা মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী ছিলাম। এটা দলীয় বিজয় এবং তাদের মধ্যে জয়ের যে ক্ষুধা রয়েছে তারই প্রতিফলন।’

নাটকীয় এ জয়ে আল ইতিহাদকে সরিয়ে ৪৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে উঠেছে আল নাসের। দ্বিতীয় স্থানে থাকা আল ইতিহাদের পয়েন্ট ৪৪।

Tags: আল-নাসেরগার্সিয়ারোনালদোলিড স্পোর্টসসৌদি প্রো লিগ
Previous Post

কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়ের লাইসেন্স বৈধ ছিল

Next Post

পঞ্চগড়ে আহমদিয়াদের সালানা জলসা স্থগিত

Next Post
পঞ্চগড়ে আহমদিয়াদের সালানা জলসা স্থগিত, জনসমাগম বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চগড়ে আহমদিয়াদের সালানা জলসা স্থগিত

বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের জন্য রাষ্ট্রীয় কৃতজ্ঞতা ও সুবিধার নথিপত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রীয় কৃতজ্ঞতায় যেসব সুবিধা পান মুক্তিযোদ্ধারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT