চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর বাইসাইকেল কিক, স্মৃতি ফেরাল সাত বছর আগের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:19 পূর্বাহ্ন 24, নভেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ম্যাচে এক খেলোয়াড়ের বাইসাইকেল কিকের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

যে বয়সে ফুটবলাররা একটু রয়েসয়ে ঝুঁকি নেন, ক্রিস্টিয়ানো রোনালদো সেই বয়সে বাইসাইকেল কিকে গোল করে ছড়িয়েছেন মুগ্ধতা। শরীর শূন্যে ভাসিয়ে, পিঠ মাটির দিকে রেখে, লাফিয়ে অসাধারণ গোলটি করেছেন সিআর সেভেন। ৪০ বর্ষী মহাতারকার যে গোল ফিরিয়েছে সাত বছর আগের এক স্মৃতি।

সৌদি প্রো লিগে আল-খালিজের বিপক্ষে রোববার রাতে ৪-১ গোলে জিতেছে আল-নাসের। ম্যাচের অন্য তিনটি গোল করেছেন জোয়াও ফেলিক্স, ওয়েসলি রিবেইরো ও সাদিও মানে।

ম্যাচের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে বক্সের বাইরে ডানপ্রান্ত থেকে নাওয়াফ বওশালের চমৎকার ক্রসে বল পেয়ে যান রোনালদো। বক্সের বাইরে থেকে দৌড়ে এসে গোলপোস্ট পেছনে রেখে বলের মুখোমুখি হন তিনি। বাতাসে ভাসতে থাকা বলকে ভূমিতে নামতে না দিয়ে নিজেই ভাসেন শূন্যে। শরীর ভাসিয়ে সজোরে চালান বাইসাইকেল কিক।

ঝুঁকিপূর্ণ এমন শটে গোল নাও হতে পারত, কিন্তু রোনালদো নিখুঁতভাবে শটটি নিতে পারেন, গোলকিপারের হাত ছুঁয়ে বল জড়িয়ে যায় জালে। আল-নাসেরের হয়ে অন্যতম সেরা একটি গোল পেয়ে যান পর্তুগিজ অধিনায়ক।

রোনালদোর গোলটি স্মৃতি টেনে নিয়েছে সাত বছর পেছনে। ২০১৮ সালের এপ্রিলে জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে নকআউট ম্যাচে রিয়াল মাদ্রিদ জার্সিতে একই কায়দায় গোল করেছিলেন তিনি।

পর্তুগালের হয়ে এক ম্যাচ আগে লাল কার্ড দেখে হতাশ হয়েছিলেন রোনালদো। তবে দল আগামী ফুটবল বিশ্বকাপে ওঠায় উজ্জীবিত হয়ে ক্লাবে ফিরেছেন। বিশ্বমঞ্চে খেলার আগে আল-নাসেরের হয়ে শিরোপাখরা কাটানোর সুযোগ সামনে। সৌদি প্রো লিগে প্রথম ৯ ম্যাচে সবগুলো জিতে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তার ক্লাব।

Tags: আল-নাসেরপর্তুগালফেলিক্সরোনালদোলিড স্পোর্টসসাদিও মানেসৌদি প্রো লিগ
Previous Post

কবিতা-গানের মুগ্ধময় সন্ধ্যা ‘আমার মুক্তি আলোয় আলোয়’

Next Post

পিছিয়ে যেতে পারে রণবীরের বহুল প্রতীক্ষিত যে ছবি

Next Post
ছবিতে একজন পুরুষ অভিনেতা সিনেমা হলে বসে আছেন, অন্যদিকে মহাকাশে মহাকাব্যিক চরিত্র।. Channel i News - চ্যানেল আই নিউজ

পিছিয়ে যেতে পারে রণবীরের বহুল প্রতীক্ষিত যে ছবি

ট্রাম্প ও মামদানির বৈঠকের সময়ের ছবি, আলোচনায় ব্যস্ত দুই নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্প-মামদানির বৈঠকে আলোচনার বিস্তারিত মার্কিন গণমাধ্যমে প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT