চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর ৬৪তম হ্যাটট্রিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:24 পূর্বাহ্ন 31, মার্চ 2024
in ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো ৭ নম্বর জার্সিতে গোল উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিয়ারের এবেলায় এসেও দারুণ ছন্দে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার হ্যাটট্রিকে সৌদি প্রো লিগে আল তাই’কে উড়িয়ে দিয়েছে আল নাসের। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৬৪তম হ্যাটট্রিকের দেখা পেলেন ৩৮ বর্ষী রোনালদো।

ঘরের মাঠে শনিবার রাতে আল তাই’য়ের বিপক্ষে ৫-১ ব্যবধানে জয় পেয়েছে আল নাসের। রোনালদোর হ্যাটট্রিক ছাড়াও আব্দুররহমান ঘারিব ও ওটাভিউ একটি করে গোল পেয়েছেন। হ্যাটট্রিকের সবকটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে।

ম্যাচের ২০ মিনিটে ঘারিবের থেকে বল নিয়ে জালের দেখা পেয়ে যান ওটাভিউ। আল নাসেরের উদযাপন বেশি সময় স্থায়ী হতে দেয়নি আল তাই। ২২তম মিনিটে সমতায় ফেরে আল তাই।

৩৬ মিনিটে ভার্জিল মিসিহান লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আল তাই। প্রথমার্ধের শেষদিকে সাদিও মানের অ্যাসিস্ট থেকে গোল করে আল নাসেরকে লিডে ফেরান ঘারিব।

দ্বিতীয়ার্ধে ফিরে রোনালদোর জাদু দেখে আল নাসের। ৬৪ মিনিটে মানের থেকে বল পেয়ে প্রথম গোলটি করেন সিআর সেভেন। মিনিট তিনেক পর ডি বক্সের ছয় গজ দূর থেকে দারুণ গোলে ব্যবধান ৪-১ করেন। ৮৭ মিনিটে তৃতীয় গোলটি করে দেখা পেয়ে যান হ্যাটট্রিকের।

রোনালদোর ক্যারিয়ারের ৬৪টি হ্যাটট্রিকের মধ্যে আল নাসেরে আসার পর হল চারটি। যেখানে ম্যাচ খেলেছেন ৫৮টি। ৩০টি হ্যাটট্রিক করেন তিনি বয়স ৩০ হওয়ার আগে। ৩০ পেরিয়ে যাওয়ার পর হল ৩৪টি হ্যাটট্রিক। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাসেরের হয়ে রোনালদোর গোল ৩৩টি।

সৌদি প্রো লিগে ২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে আল নাসের। সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল।

Tags: আল-নাসেররোনালদোলিড স্পোর্টসসাদিও মানেসৌদি প্রো লিগ
Previous Post

১ ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

Next Post

করণের ‘বুল’ থেকে সরে গেলেন সালমান

Next Post
সালমানের নতুন ছবি যেখানে তিনি স্মার্ট লুক দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করণের 'বুল' থেকে সরে গেলেন সালমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে রহস্যজনক মৃত্যু নিয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে ছাত্রীর রহস্যজনক মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT