চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোরা রেফারির সাহায্যে জেতেন: আল-আহলি ডিফেন্ডার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:07 অপরাহ্ন 30, এপ্রিল 2026
in ফুটবল, স্পোর্টস
A A

সৌদি প্রো লিগে ঘরের মাঠে আল-আহলির বিপক্ষে ২-০ গোলে জিতেছে আল-নাসের। ম্যাচে স্বাগতিকদের কিংসলে কোম্যানের দ্বারা আঘাত পান আল-আহলি ডিফেন্ডার মেরিহ দেমিরাল, রেফারি সেসময় ফাউল দেননি ফরাসি তারকাকে। পরে তুরস্কের ডিফেন্ডার দাবি করেছেন, রেফারির সাহায্যে ম্যাচ জেতে আল-নাসের।

বুধবার রাতে ঘরের মাঠ কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে ক্রিস্টিয়ানো রোনালদো এবং কিংসলে কোম্যানের গোলে জেতে আল-নাসের। জয়ে ২০ ম্যাচ অপরাজিত রয়েছে রিয়াদের দলটি, সঙ্গে সৌদি প্রো লিগে টেবিলে শীর্ষ ধরে রেখেছে।

ম্যাচের মধ্যে কোম্যানের লাথি লাগে দেমিরালের পায়ে, মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ম্যাচ শেষে আল-নাসের খেলোয়াড়দের সঙ্গে বাকবিতণ্ডা হয় তার।

পরে ক্ষোভ ঝেরে দেমিরাল বলেন, ‘আমার পা দেখেন, প্রায় ভেঙেই যেত। এটা খুবই লজ্জাজনক, রেফারি আল-নাসেরকে সাহায্য করে।’

‘তারা চায় আল-নাসের জিতুক। আল-আহলি কারও সাহায্য ছাড়াই জেতে। আমরা সবসময় সেরা।’

আগেও কয়েকবার সৌদি প্রো লিগে বিভিন্ন খেলোয়াড় দাবি করেছেন রেফারি আল-নাসেরকে বাড়তি সুবিধা দেয়।

একই প্রসঙ্গে রোনালদো বলেছেন, ‘মৌসুম শেষে কথা বলার সময় পাবো, কারণ অনেক খারাপ জিনিস দেখছি।’

‘অনেক খেলোয়াড় রেফারি এবং লিগ নিয়ে অভিযোগ করে, ইনস্টাগ্রাম ও ফেসবুকে পোস্ট করে। এটা ঠিক না। এটা বন্ধ করুন, এসপিএলের সাথে কথা বলুন, কারণ আমার কাছে এটা ফুটবল নয়।’

Tags: আল-আহলিআল-নাসেররোনালদোলিড স্পোর্টসসৌদি প্রো লিগ
Previous Post

জ্বালানি খাতে নতুন যুগের সূচনা করলো রূপপুর বিদ্যুৎকেন্দ্র

Next Post

বজ্রপাতের সময় যা করবেন!

Next Post
বজ্রপাতের সময় আকাশে ঝলমলে আলো ও বিদ্যুতের ঝলকানি. Channel i News - চ্যানেল আই নিউজ

বজ্রপাতের সময় যা করবেন!

বিচারাধীন মাসুদ উদ্দিন চৌধুরীর ছবি, গাড়ির ভিতরে বসে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আরও চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT