চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির সাথে বুসকেটস-আলবাকেও চায় আল হিলাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:06 অপরাহ্ন 08, মে 2023
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি, বুসকেটস ও আলবাকো ফুটবল খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপজয়ী মেসিকে অনেকদিন থেকে দলে টানার চেষ্টা করছে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল। সেই চাওয়ার সঙ্গে যুক্ত হয়েছে নতুন নাম, মেসির বার্সেলোনার সাবেক সতীর্থ সার্জিও বুসকেটস ও জর্ডি আলবা।

মেসিকে দলে নিতে ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব রেখেছে ক্লাবটি। এ মৌসুম শেষে ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইন থেকে ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন বিশ্বজয়ী মহাতারকা। পার্ক ডে প্রিন্সেসের ক্লাবটির সাথে নতুন করে চুক্তির সম্ভবনাও নেই বলে খবর।

স্প্যানিশ গণমাধ্যমের দাবি, সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি পিএসজি থেকে সাময়িক নিষেধাজ্ঞার পর আল হিলালের প্রস্তাব গ্রহণ করতে সম্মত হয়েছেন। সেইসাথে নিয়ে যাবেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার সার্জিও বুসকেটসকেও।

বার্সেলোনার সাথে চুক্তি শেষ হওয়ার পর বুসকেটস মধ্যপ্রাচ্যের ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করতে সম্মত হয়েছেন। ক্যাম্প ন্যু’র সঙ্গে চুক্তি শেষ হলে আলবাও বুসকেটসের পথে হাঁটবেন।

ফ্রান্স টেলিভিশনের রিপোর্ট অনুসারে, এখানেই শেষ হচ্ছে না আল হিলালের চাহিদা। তাদের চোখ পড়েছে ইতালির মিডফিল্ডার মার্কো ভেরাত্তির উপর। পিএসজিতে খেলা তারকাকে দলে নিতে বড় প্রস্তাব করেছে ক্লাবটি।

কাতার বিশ্বকাপজয়ী মেসিকে সাবেক ক্লাব বার্সেলোনায় ফেরাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে কাতালান কর্তৃপক্ষ। আর্থিক সংকটে ভুগতে থাকা বার্সেলোনার প্রধান বাধা মেসির বেতন। মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামি, ম্যানচেস্টার ইউনাইটেডসহ অন্যরাও মেসিকে দলে নিতে বেশ আগ্রহী।

Tags: আর্জেন্টিনাআল হিলালআলবাইতালিইন্টার মায়ামিপিএসজিফ্রান্সবার্সেলোনাবুসকেটসভেরাত্তিমেসিলিড স্পোর্টসস্পেন
Previous Post

সালমানের কারণে খান পরিবারের বউ হতে পারেননি পূজা!

Next Post

যে কারণে পশ্চিমবঙ্গে নিষিদ্ধ হলো ‘দ্য কেরালা স্টোরি’

Next Post
শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন, রাজনৈতিক সমাবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে পশ্চিমবঙ্গে নিষিদ্ধ হলো ‘দ্য কেরালা স্টোরি’

চারজন যাত্রী বিমানে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের দশ শহর মাতাতে ঢাকা ছাড়লো ‘চিরকুট’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT