চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুম্বাইয়ের জুহু সৈকত পরিচ্ছন্নতা অভিযানে অক্ষয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:35 পূর্বাহ্ন 08, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
অক্ষয় কুমার জুহু সৈকত পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল কদিন ধরেই গণেশচতুর্থীতে মেতেছিল পুরো মুম্বাই শহর। গণেশ বিসর্জনের পরে মন ভার শহরবাসীর। আরব সাগরের তীরে এখনও রয়ে গেছে বিসর্জনের ছাপ। সেই অপরিচ্ছন্নতা দূর করতেই পথে নেমেছিলেন অক্ষয় কুমার।

রবিবার (৭ সেপ্টেম্বর) নিজ হাতে জুহু সৈকত পরিষ্কার করলেন অভিনেতা।

পরনে নীল শার্ট, কালো প্যান্ট। হাতে সবুজ রঙের গ্লাভস। এভাবেই রবিবার সকালে দেখা যায় অক্ষয়কে। অভিনেতার সঙ্গে এই দিন দেখা যায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের স্ত্রী অমৃতা ফডণবীসকে। বিএমসি কমিশনার ভূষণ গগরানিও ছিলেন তাদের সঙ্গে। তিনজনকেই জুহু সৈকত পরিষ্কার করতে দেখা যায় এই দিন।

বিসর্জনের পরে গণেশমূর্তির সাজসজ্জার নানা অংশ, ফুল, মালা ইত্যাদি পড়েছিল সমুদ্র সৈকতে। সেগুলি তুলেই পরিষ্কার করেন অভিনেতা।

সংবাদমাধ্যমের কাছে অক্ষয় বলেন, “জ্ঞান আমাদের শেখায়, পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত। আমাদের প্রধানমন্ত্রীও এই কথা বার বার বলেছেন। পরিচ্ছন্নতা বজায় রাখা কিন্তু শুধু সরকারের দায়িত্ব নয়। শুধু বিএমসি-রও দায়িত্ব নয়। সাধারণ মানুষকেও খেয়াল রাখতে হবে।”

অমৃতাও প্রায় একই সুরে বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই বোধ হয় প্রথম, যিনি স্বচ্ছ ভারত অভিযানের মতো প্রকল্পের সঙ্গে পরিচয় করিয়েছেন। পরিষ্কার থাকা কতটা জরুরি, তিনি বুঝিয়েছেন। দেখুন আজ কত মানুষ পরিষ্কার করার জন্য বাড়ি থেকে বেরিয়েছেন। আমরা মানুষকে সচেতন করতে চাই।”

এদিন অক্ষয়দের দেখে ভিড় করেন মুম্বাই শহরের সাধারণ মানুষও। তারাও সমুদ্র সৈকত পরিষ্কার করার কাজে হাত লাগান। অক্ষয়কে খুব শিগগিরি দেখা যাবে ‘ভূত বাংলা’ নামে একটি ছবিতে। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন ওয়ামিকা গাব্বী।

Tags: অক্ষয় কুমারপূজাবলিউডসৈকত
Previous Post

সার্বিয়ার বিপক্ষে কেন সবকিছু নিয়ে প্রস্তুত থাকতে বললেন টুখেল

Next Post

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

Next Post
বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন ও অবরোধ. Channel i News - চ্যানেল আই নিউজ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বদরুদ্দীন উমর, প্রবীণ রাজনীতিবিদ, স্মার্ট চশমা ও সাদা চুলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বদরুদ্দীন উমরের জবানবন্দি: নির্বাচনগুলো নিয়ন্ত্রণ করে ক্ষমতায় ছিল শেখ হাসিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT