চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অল্প পুঁজি নিয়েও লঙ্কানদের হারালো ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:30 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার লঙ্কান ব্যাটসম্যানের সঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটারদের ব্যর্থতায় এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে বড় সংগ্রহ পায়নি ভারত। অল্প পুঁজি নিয়েও বোলিং নৈপুণ্যে থামিয়েছে লঙ্কানদের। ৪১ রানের জয় নিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় ভারত। দুনিথ ওয়েল্লাগে ও চারিথ আশালঙ্কার দাপুটে বোলিংয়ে রীতিমত বিধ্বস্ত হয় ভারত। বৃষ্টির হানায় ম্যাচ কিছু সময় বন্ধ থাকলেও শেষ অবধি ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১৩ রান করে রোহিত শর্মার দল। জবাবে নেমে ৪১.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭২ রানে থামে শ্রীলঙ্কা।

২১৪ রানের লক্ষ্যে ব্যাটে নেমে ২৫ রানেই তিন ব্যাটারকে হারায় শ্রীলঙ্কা। দুই অঙ্কের ঘর স্পর্শ না করেই ফেরেন পাথুম নিশাঙ্কা (৭ বলে ৬) ও দিমুথ করুণারত্নে (১৮ বলে ২)। কুশল মেন্ডিস ফেরেন ১৬ বলে ১৫ রান করে।

চতুর্থ উইকেট জুটিতে বিপর্যয় কাটিয়ে তোলার চেষ্টা করেন সাদিরা সামারাবিক্রমা ও চারিথ আশালঙ্কা। ৪৩ রানের জুটি গড়েন তারা। ১৭.৩ ওভারে দলীয় ৬৮ রানে কূলদ্বীপ যাদবের শিকার হন সাদিরা। ৩১ বলে ১৭ রান করে ফেরেন তিনি।

১৯.২ ওভারে দলীয় ৭৩ রানে ফেরেন আশালঙ্কা। ৩৫ বলে ২২ রান করে কূলদ্বীপের দ্বিতীয় শিকার হন তিনি। ২৫.১ ওভারে দলীয় ৯৯ রানে দাসুন শানাকাকে ফেরান রবীন্দ্র জাদেজা। ১৩ বলে ৯ রান করেন লঙ্কান অধিনায়ক।

৯৯ রানে ৬ ব্যাটারকে হারানোর পর ৭ম উইকেট জুটিতে হাল ধরেন ধনাঞ্জয়া ডে সিলভা ও দুনিথ ওয়েল্লাগে। জয়ের আশাও দেখান লঙ্কানদের। ৩৭.৩ ওভারে সে আশায় আঘাত হানেন জাদেজা। ৬৩ রানের জুটি গড়ে দলীয় ১৬২ রানে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ফেরেন ধনাঞ্জয়া ডে সিলভা। ৬৬ বলে ৪১ রান করেন।

৪১তম ওভারের পঞ্চম বলে দলীয় ১৭১ রানে অষ্টম উইকেট হারায় শ্রীলঙ্কা। হার্দিক পান্ডিয়ার শিকার হয়ে ফেরেন মাহেশ থিকসানা। ১৪ বলে ২ রান করেন। পরের ওভারে কাসুন রাজিথা ও পাথিরানাকে ফিরিয়ে লঙ্কানদের ইনিংসে ইতি টানেন কূলদ্বীপ। দুনিথ ওয়েল্লাগে অপরাজিত ছিলেন ৪৬ বলে ৪২ রান করে।

ভারতের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন কূলদ্বীপ যাদব। জাসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা নেন দুটি করে উইকেট। এছাড়া মোহাম্মদ সিরাজ ও হার্দিক পান্ডিয়া নেন একটি করে উইকেট।

এর আগে ব্যাটে নেমে শুভমন গিল ও রোহিত শর্মা দুর্দান্ত শুরু করেন। ১১.১ ওভারে দলীয় ৮০ ভাঙে প্রথম উইকেট জুটি। দুনিথ ওয়েল্লাগের বলে ফেরেন গিল। ২৫ বলে ১৯ রান করেন গিল। ১৩.৫ ওভারে দলীয় ৯০ রানে বিরাট কোহলিকে নিজের দ্বিতীয় শিকার বানান ওয়েল্লাগে। বিরাট ফেরেন ১২ বলে ৩ রান করে। ১৫.১ ওভারে তৃতীয় আঘাত হানেন লঙ্কান স্পিনার। ফিফটি করা রোহিতকে ফেরান দলীয় ৯১ রানে। ৪৮ বলে ৫৩ রান করেন ভারতীয় অধিনায়ক।

চতুর্থ উইকেট জুটিতে হাল ধরেন লোকেশ রাহুল ও ঈশান কিষাণ। ৬৩ রানের জুটি গড়ে ৩০তম ওভারের শেষ বলে দলীয় ১৫৪ রানে ওয়েল্লাগের চতুর্থ শিকার হন লোকেশ রাহুল। ৪৪ বলে ৩৯ রান করেন পাকিস্তান ম্যাচে সেঞ্চুরি করা ব্যাটার। ৩৪.২ ওভারে দলীয় ১৭০ রানে চারিথ আশালঙ্কার বলে ওয়েল্লাগের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কিষাণ। ৬১ বলে ৩৩ রান করেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার।

পরের ওভারেই ওয়েল্লাগের পঞ্চম শিকার হন হার্দিক পান্ডিয়া। ১৮ বলে ৫ রান করেন এই অলরাউন্ডার। ৩৮.৫ ওভারে দলীয় ১৭৮ রানে রবীন্দ্র জাদেজাকে নিজের দ্বিতীয় শিকার বানান আশালঙ্কা। জাদেজা ফেরেন ১৯ বলে ৪ রান করে। ৪৩তম ওভারে দলীয় ১৮৬ রানে পরপর দুই বলে জাসপ্রীত বুমরাহ ও কূলদ্বীপ যাদবকে ফেরান আশালঙ্কা। ১২ বলে ৫ রান করেছিলেন বুমরাহ, রানের খাতা খুলতে পারেননি কূলদ্বীপ।

শেষ উইকেট জুটিতে ৪৭তম ওভার ব্যাট করার পর বৃষ্টি হানা দেয় মাঠে। আর তাতেই থেমে যায় লড়াই। বৃষ্টি নামার আগে ভারতের সংগ্রহ ছিল ৯ উইকেটে ১৯৭ রান। এক ঘণ্টারও বেশি সময় পর খেলা শুরু হয়। ব্যাটে নেমে মোহাম্মদ সিরাজকে নিয়ে ২০০ রান পার করেন অক্ষর প্যাটেল।

৪৯.১ ওভারে লং-অনের উপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে সাদিরা সামারাবিক্রমার হাতে ক্যাচ দিয়ে মাহেশ থিকসানার শিকার হন অক্ষর। ৩৬ বলে ২৬ রান করেন তিনি।

লঙ্কানদের হয়ে সর্বোচ্চ পাঁচটি উইকেট নিয়েছেন দুনিথ ওয়েল্লাগে। চারিথ আশালঙ্কা নিয়েছেন চারটি। এছাড়া মাহেশ থিকসানা নেন এক উইকেট।

Tags: অক্ষরআশালঙ্কাএশিয়া কাপ-২০২৩ওয়েল্লাগেকূলদ্বীপজাদেজাবৃষ্টিভারতরোহিতলিড স্পোর্টসশ্রীলঙ্কাসিলভা
Previous Post

ইউক্রেনের চার অঞ্চলে ভোটে জিতল রাশিয়া সমর্থক দল

Next Post

আধিপত্য দেখিয়ে জিতল মেসিবিহীন আর্জেন্টিনা

Next Post
আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আধিপত্য দেখিয়ে জিতল মেসিবিহীন আর্জেন্টিনা

ডিএমপি কমিশনার ও এডিসি সানজিদার ছবি, সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুমতি ছাড়া বক্তব্য দিয়ে এডিসি সানজিদা ঠিক করেননি: ডিএমপি কমিশনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT