চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিআইপি সম্মাননা পেলেন ইনসেপ্টা ভ্যাকসিনের ভাইস চেয়ারম্যান আক্তার জাহান হাসনিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:04 অপরাহ্ন 23, মে 2023
in অর্থনীতি
A A
সিআইপি সম্মাননা প্রাপ্ত ইনসেপ্টা ভাইস চেয়ারম্যান আক্তার জাহান হাসনিনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে শিল্পমন্ত্রণালয় কর্তৃক শিল্প বিভাগে (মাঝারি) বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) সম্মাননা পেয়েছেন ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের ভাইস চেয়ারম্যান আক্তার জাহান হাসনিন মুক্তাদির।

গতকাল সোমবার (২২ মে) হোটেল ইন্টারকন্টিন্টোলে শিল্প মন্ত্রণালয় আয়োজিত সিআইপি (শিল্প) ২০২১ সম্মাননা অনুষ্ঠানে সম্মাননা স্মারক এবং সিআইপি কার্ড প্রদান করা হয়। সিআইপি (শিল্প) ২০২১ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

আক্তার জাহান হাসনিন মুক্তাদির বাংলাদেশের প্রথম জীবনরক্ষাকারী আন্তর্জাতিক মানসম্পন্ন ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ভ্যাকসিন লি. এর ভাইস চেয়ারম্যান ও অন্যতম কর্ণধার। মেধা, পেশাদারিত্ব, দূরদর্শীতা ও কর্ম-সৃজনশীলতায় তিনি এক অনন্য ব্যক্তিত্ব। জনস্বাস্থ্য সুরক্ষায় সুদক্ষ নেতৃত্ব দিয়ে তিনি র‌্যাবিস, হেপাটাইটিস-বি, টাইফয়েড, টিটেনাস, জরায়ু মুখের ক্যানসারের ভ্যাকসিনসহ জীবনরক্ষাকারী প্রধান প্রধান ভ্যাকসিনের উৎপাদন ও চাহিদার নিশ্চয়তা তৈরিতে বড় ধরনের ভূমিকা পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসিতে স্নাতকোত্তর পাশ করার পর আক্তার জাহান হাসনিন মুক্তাদির আশির দশকে ফার্মাসিউটিক্যালস জগতে প্রবেশ করেন এবং নিজের দক্ষতা ও মেধার উন্মেষ ঘটান। দীর্ঘ পথচলায় ২০১১ সালে তিনি নব প্রতিষ্ঠিত ইনসেপ্টা ভ্যাকসিন লি.এর ভাইস চেয়ারম্যান হিসেবে নিজেকে সক্রিয়ভাবে যুক্ত করেন। সেই থেকে তিনি বহুবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করে গোটা বাংলাদেশের ভ্যাকসিন সুরক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সিআইপি নির্বাচিত হওয়ায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি.এর সকল কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে আক্তার জাহান হাসনিন মুক্তাদিরকে অভিনন্দন জানানো হয়েছে।

Tags: ইনসেপ্টাসিআইপি সম্মাননা
Previous Post

ক্যামেরার সামনেই চটলেন জয়া!

Next Post

Bangladesh part of new regional Bay of Bengal marine fisheries project

Next Post
বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রতিনিধিদের মধ্যে চুক্তি স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

Bangladesh part of new regional Bay of Bengal marine fisheries project

বান্দরবান জেলা মানচিত্র বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানে মাইন বিস্ফোরণে নিহত ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT