চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়ের অসুস্থতার জন্য ক্যাম্পে নেই আঁখি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:51 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2023
in ফুটবল, স্পোর্টস
A A
আঁখি ও তার মা ফুলের সঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সেন্টার ব্যাক আঁখি খাতুন বাফুফের রাডারে দীর্ঘদিন ধরেই অনুপস্থিত। মায়ের অসুস্থতার কথা বলে ক্যাম্প থেকে ছুটি নিলেও মাসখানেকের বেশি ধরে তিনি ফেরেননি।

ফুটবলপাড়ায় আলোচনা, তিনদিনের ছুটি নিয়ে দীর্ঘসময় ক্যাম্পে না ফেরায় আঁখিকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে। চিঠির জবাব না দেয়ায় তার ক্যাম্পে ফেরা নিয়েও নাকি জাগছে শঙ্কা।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজে মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন আঁখি। মায়ের অসুস্থতা নিয়ে লিখেছেন। পাঠকদের জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হল।

‘আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আঁখি খাতুন। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের একজন গর্বিত সদস্য। দীর্ঘদিন যাবত বাংলাদেশ নারী ফুটবল দলের বিভিন্ন বয়সভিত্তিকসহ জাতীয় দলের হয়ে খেলে আসছি। নারী ফুটবল দলের হয়ে অনেক সাফল্যের সাক্ষী হতে পেরে আমি খুবই আনন্দিত এবং গর্বিত।’

‘আমার আজকের আঁখি খাতুন হয়ে উঠার পেছনে আপনারা যেমন আমার পাশে ছিলেন এবং পাশে আছেন, ঠিক তেমনি আমার মা-বাবা ও পরিবারের সাহস, সহযোগিতা ও অনুপ্রেরণা ছাড়া আমি ফুটবলার আঁখি হতে পারতাম না।’

‘উপরের ছবিতে আমার পাশে যাকে দেখছেন তিনি আমার মা। যিনি আমাকে প্রচণ্ড ভালবাসেন। সেই মাকে আমি ছোটবেলা থেকেই পেটে ঘা এবং জরায়ু সমস্যায় অসুস্থ দেখে আসছি। আমার ফুটবল ক্যারিয়ারের শুরু থেকেই আমি প্রতিদিন ফুটবল খেলতে যেতাম মাকে অসুস্থ অবস্থায় বাসায় রেখে।’

‘আমার পরিবারে আমার বাবা ও ভাই ছাড়া মায়ের সেবা করার মতো কোনো নারী সদস্য নেই। ফুটবলের প্রতি গভীর টান ও ভালোবাসা ছিল বলেই অসুস্থ মাকে বাসায় রেখে প্রতিদিন ছুটে যেতাম ফুটবল মাঠে।’

‘বর্তমানে আমার মায়ের অবস্থা বেশ ভালো নয়। এই মুহূর্তে মায়ের পাশে থাকাটা আমার খুবই প্রয়োজন এবং আমি আমার মায়ের সেবায় নিয়োজিত আছি। তাই আমি কিছুদিন যাবত ফুটবল থেকে একটু দূরে আছি।’

‘বর্তমানে সিরাজগঞ্জের একটি প্রাইভেট হাসপাতালে ডাক্তার রাশিদা খাতুন এর অধীনে মায়ের চিকিৎসা চলছে। খুব শীঘ্রই মায়ের অপারেশন হবে। আমার মায়ের জন্য আপনাদের কাছে আকুতি জানাচ্ছি, আমার মায়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার মা যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।’

‘ইনশাল্লাহ আমার মা সুস্থ হয়ে উঠলে আমি আবারো মাঠে ফিরে আসব। কারণ ফুটবলের প্রতি রয়েছে আমার গভীর ভালবাসা। এই ফুটবলই আমাকে আজকের আঁখি খাতুন বানিয়েছে।’

‘সর্বশেষে মিডিয়ার ভাইয়াদের প্রতি আমার আকুল আবেদন, আপনারা আমার এবং আমার মায়ের বর্তমান অবস্থা না জেনে, আমার মতামত না নিয়ে যেকোনো ধরনের খবর প্রকাশ থেকে বিরত থাকুন। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

Tags: আঁখিবাফুফেলিড স্পোর্টস
Previous Post

রোনালদোকে ‘না’ বলে দিয়েছিলেন তিনি

Next Post

দেশ ও দেশের বাইরে সেনাবাহিনী সুনাম অর্জন করেছে: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী দেশ ও দেশের বাইরে সেনাবাহিনী প্রশংসা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশ ও দেশের বাইরে সেনাবাহিনী সুনাম অর্জন করেছে: প্রধানমন্ত্রী

আইসিটি প্রতিমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন, বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সেমিকন্ডাক্টর যুগে প্রবেশ করেছে: পলক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT