চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিককে দলে পাওয়া বড় আশীর্বাদ: আকবর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:00 অপরাহ্ন 21, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মুশফিকুর রহিম ও আকবর আলী অনুশীলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের নিলামে ‘বি’ ক্যাটাগরিতে ছিলেন মুশফিকুর রহিম। প্রথম দফায় অভিজ্ঞ ক্রিকেটারকে দলে নেয়নি কেউ। দ্বিতীয় দফায় অবশ্য ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যে তাকে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। তারকা উইকেটরক্ষককে দলে পাওয়াটা আশীর্বাদ মনে করছেন আকবর আলী।

আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়বে বিপিএলের দ্বাদশ আসর। টুর্নামেন্ট সামনে প্রস্তুতি শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স। মিরপুর একাডেমি মাঠে রোববার দ্বিতীয় দিনের অনুশীলন সারে দলটি। পরে সংবাদ সম্মেলনে কথা বলার সময় এমন জানান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক।

উইকেটকিপিং নিয়ে একটি মধুর সমস্যায় আছে দলটি। জাতীয় দলের অভিজ্ঞ উইকেটরক্ষক মুশফিকুর রহিমের পাশাপাশি আকবর আলীও আছেন দলে। দুই উইকেটরক্ষক থাকায় স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে বিপিএলে রাজশাহীর হয়ে উইকেটকিপিং গ্লাভস সামলাবেন কে।

আকবর অবশ্য জানালেন, ম্যানেজমেন্ট চাইলে কিপিং ছাড়তে রাজি তিনি, পাশাপাশি মুশফিকের কাছ থেকে শিখতে চান।
বলেছেন, ‘এটা আসলে পুরোপুরি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত যে কে কী করবে। বাট মুশফিক ভাইয়ের কথা যদি বলেন, অবশ্যই তাকে টিমের মধ্যে পাওয়া একটা বড় আশীর্বাদ। আমি বলব যে তার থেকে আসলে অনেক কিছু শেখার আছে এবং আমার মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারই তার থেকে নিতে পারে। আমরাও চেষ্টা করব যে তার থেকে যতটা সম্ভব নেয়ার।’

Tags: আকবরবিপিএল-২০২৬মিরপুরমুশফিকরাজশাহীলিড স্পোর্টস
Previous Post

আইস্ক্রিনে ‘অমীমাংসিত’-তে রেকর্ড ভিউ, পাচ্ছে আন্তর্জাতিক সাড়া

Next Post

ইইউ রাষ্ট্রদূতের বাফুফে পরিদর্শন

Next Post
Two men holding a red football jersey with 'Michael 7' printed on it. Channel i News - চ্যানেল আই নিউজ

ইইউ রাষ্ট্রদূতের বাফুফে পরিদর্শন

শিক্ষার্থী ও শিশুর ছবি, মগবাজারে বিষক্রিয়া সন্দেহের ঘটনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

মগবাজারে ভাই–বোনের মৃত্যুর ঘটনায় বিষক্রিয়া সন্দেহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT