চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গানে-সুরে ঢাকাই সিনেমা মাত করলেন আকাশ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:45 অপরাহ্ন 18, জুলাই 2023
in বিনোদন
A A
আকাশের ছবি, তিনি গানে-সুরে ঢাকাই সিনেমার জনপ্রিয় শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্ম ও বেড়ে ওঠা পশ্চিমবঙ্গে। সংগীতের হাতেখড়িও সেখানে। অথচ জনপ্রিয়তা পেলেন সীমান্ত পেরিয়ে, এই বাংলায় এসে। বলা হচ্ছে পশ্চিমবঙ্গের তরুণ সংগীত পরিচালক, সুরকার ও গায়ক আকাশ সেনের কথা! 

যিনি কলকাতার চেয়ে ঢাকা কিংবা বাংলাদেশের শ্রোতাদের কাছেই বেশি পরিচিত তিনি। যার প্রমাণ আরও একবার দিলেন তিনি!

ঈদুল আজহার সফলতম সিনেমা ‘প্রিয়তমা’র দুটি গান তৈরি করেছেন আকাশ। চমকপ্রদ ব্যাপার হলো, দুটো গানই রয়েছে জনপ্রিয়তার শীর্ষে! এরমধ্যে একটি ‘প্রিয়তমা’র টাইটেল গান। যে গানে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল।

গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। আকাশের সুর-সংগীতে গানটি নগর থেকে গ্রাম, দেশের সর্বত্র ছড়িয়ে গেছে। ইউটিউবে শুধু টাইগার মিডিয়ার চ্যানেলেই গানটির ভিউ ৩ কোটি ১৭ লাখের বেশি!

অন্য গানটির শিরোনাম ‘কোরবানি কোরবানি’। এটি নিজের কথা-সুরে আকাশ সেনই গেয়েছেন। এই ঈদুল আজহায় ঈদ নিয়ে একমাত্র গান ছিল এটি। সেই সুবাদে বিপুল সাড়াও পায়। এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে গানটির ভিউ ছাড়িয়েছে ৯৪ লাখ।

দর্শক-শ্রোতার এমন সাড়ায় আপ্লুত আকাশ সেন। বললেন, ‘বাংলাদেশের শ্রোতারা বরাবরই আমাকে ভালোবাসা দিয়েছেন। আমার প্রতিটা গান তারা লুফে নিয়েছেন। এবারের ঈদেও তার ব্যতিক্রম হয়নি। প্রতিবেশী দেশে কাজ করে এতোটা সাফল্য পাওয়া আসলেই আনন্দের। আগামীতে আরও ভালো ভালো গান উপহার দেওয়ার চেষ্টা চালিয়ে যাবো।’

আকাশের পেশাদার সংগীত জীবন দুই যুগের। তবে তার উত্থান হয়েছে ২০১৩ সালে ঢালিউডের সিনেমা ‘নিঃস্বার্থ ভালোবাসা’ দিয়ে। এই সিনেমায় তার তৈরি করা ‘ঢাকার পোলা’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়। এরপরের বছর তিনি যৌথ প্রযোজনার ‘আমি শুধু চেয়েছি তোমায়’ সিনেমায় ‘বাংলাদেশের মেয়ে’ গানটি গেয়ে নিজেকে আরও ছাড়িয়ে যান।

আকাশের সুর-সংগীত ও কণ্ঠে আরও কয়েকটি জনপ্রিয় গান হলো- ‘আমার মতন কে আছে বলো’, ‘ক্রাশ খাইছি’, ‘ফেসবুকে ফটো দেখে’, ‘প্রেমী ও প্রেমী’, ‘কতবার বোঝাবো বল’, ‘একখান চুমু দিয়ে যা’, ‘গোলাপি গোলাপি’, ‘ঈদ এসেছে’, ‘তোমার ইচ্ছেগুলো’, ‘মন তোকে ছাড়া’, ‘বৈশাখের বিকেল বেলায়’, ‘নাম্বার ওয়ান হিরো’, ‘কেন আজকাল’, ‘তোমাকে আপন করে’ ইত্যাদি।

Tags: আকাশআকাশ সেনকলকাতাগানঢাকাপ্রিয়তমালিড বিনোদনশাকিব খানসংগীত পরিচালকসিনেমাসুরকার
Previous Post

আয় প্রায় অর্ধেক কমেছে টুইটারের

Next Post

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে ‘তৃতীয় পক্ষ’র হামলা কিনা, খতিয়ে দেখছে পুলিশ

Next Post
নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে 'তৃতীয় পক্ষ'র হামলা তদন্তে পুলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে 'তৃতীয় পক্ষ'র হামলা কিনা, খতিয়ে দেখছে পুলিশ

পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের দৃশ্য, কিশোরগঞ্জ. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে বিএনপি'র পদযাত্রায় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT