চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমর্থকদের আতশবাজিতে ৬ মিনিটে ম্যাচ বাতিল আয়াক্সের মাঠে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:57 অপরাহ্ন 01, ডিসেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
আতশবাজি ও ধোঁয়ার মাঝে ফুটবল মাঠের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাচ লিগে আয়াক্স ও গ্রনিনগেনের ম্যাচে স্টেডিয়ামে আতশবাজির ঝলকানি উঠেছিল। আল্ট্রাস সমর্থকরা স্টেডিয়ামে ম্যাচের শুরুতে একশর বেশি ফ্লেয়ার ব্যবহার করে। তাতে ম্যাচ রেফারি বাধ্য হয় খেলাই বাতিল করে দেন। ঘটনায় সম্পৃক্ত সমর্থকদের ৪০০ ইউরো জরিমানা ও ১৮ থেকে ৬০ মাস মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা আসতে পারে।

আয়াক্সের মাঠ ইয়োহান ক্রুইফ অ্যারেনায় রোববার রাতে ডাচ লিগের ১৪তম রাউন্ডের ম্যাচে সমর্থকদের বিতর্কিত কর্মকাণ্ডে খেলা বাতিল হয়। ম্যাচটি পুনরায় মাঠে গড়াবে ২ ডিসেম্বর।

ছয় মিনিটে বন্ধ হওয়া ম্যাচের রেফারি ৪৫ মিনিট পর আবারও খেলা মাঠে গড়ানোর সিদ্ধান্ত নিলেও পরিস্থিতি বিবেচনায় বাতিলের সিদ্ধান্তে থাকতেই বাধ্য হন।

আয়াক্স বিবৃতিতে জানিয়েছে, ‘স্টেডিয়ামে যা ঘটেছে তা একদম অমানবিক কর্মকাণ্ড। যারা একটু হলেও ক্ষতির স্বীকার হয়েছেন, তাদের জন্য দুঃক্ষবোধ ও ক্ষমাপ্রার্থী। এটি ফুটবলার ও সাধারণ দর্শকদের জন্য নিরাপত্তা ঝুঁকির মতো অবস্থা সৃষ্টি করেছে।’

অ্যামস্টারডামে ফুটবল ম্যাচ বাতিলের জন্য আতশবাজি ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ
মাঠের ভেতর ছোঁড়া ফ্লেয়ারে আতঙ্কিত ফুটবলার ও স্টাফরা

রয়্যাল ডাচ ফুটবল ফেডারেশন বিবৃতিতে বলেছে, ‘আয়াক্স ও সফরকারী গ্রনিনগেনের সমর্থকদের কর্মকাণ্ড হতাশ করেছে। যারা এমন কাজ করেছে তারা এখানে ম্যাচ অথবা ফুটবলের জন্য আসেনি। দুঃখ এটা যে তারাই ক্লাবকে সমর্থন করে।’

দুদলের ম্যাচ বাতিলের ঘটনা এটাই প্রথম নয়। গ্রনিনগেনের মাঠে ২০২৩ সালে নয় মিনিটের মাথায় ম্যাচ বাতিল হয়েছিল। একই কাণ্ড ঘটিয়েছিল সমর্থকরা। একই বছর ফেইনুর্ডের বিপক্ষে আয়াক্সের ম্যাচেও একই ঘটনায় পণ্ড হয়েছিল।

Tags: আয়াক্সআলট্রাসলিড স্পোর্টস
Previous Post

আজই বিয়ের পিঁড়িতে সামান্থা

Next Post

ধনী দেশগুলোর ভিসায় কঠোরতা, অভিবাসন কমার আসল কারণ কী?

Next Post
লন্ডনের রাস্তায় মানুষজন চলাচল করছে, শহরের ব্যস্ত জীবনধারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ধনী দেশগুলোর ভিসায় কঠোরতা, অভিবাসন কমার আসল কারণ কী?

আইয়ুব মিয়া, সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, পরিপাটি পোষাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন আইয়ুব মিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT