চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের সঙ্গে বিচ্ছেদের মাশুল, বলিউড ‘একঘরে’ করেছিল ঐশ্বরিয়াকে!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:13 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান ও ঐশ্বরিয়া রাই অভিনীত সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের প্রেম ও বিচ্ছেদের পর বহু বছর কেটে গেলেও এখনও তাদের নিয়ে চর্চার অন্ত নেই। ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমাতে একসঙ্গে কাজ করেছিলেন এই জুটি, আর সেখান থেকেই হয়েছিল দুজনের প্রেমের সূত্রপাত। কিন্তু তাদের সেই প্রেম ভেঙ্গে যায় ২০০২ সালে।

আর এই জুটির বিচ্ছেদ শুধু খবরের শিরোনামেই নয়, গভীর ছাপ ফেলেছিল ঐশ্বরিয়ার ব্যক্তিগত ও পেশাগত জীবনেও। সম্প্রতি বিজ্ঞাপন জগতের বিশিষ্ট ব্যক্তি প্রহ্লাদ কক্কর সেই বিষয়ে মুখ খুললেন।

প্রহ্লাদ জানান, এই সম্পর্কের ভাঙনের জেরে গভীর প্রভাব পড়ে ঐশ্বরিয়ার অভিনয়জীবনে। তিনি বলেন, “আমি শুধু ওর (ঐশ্বররিয়া) পাশে থেকেছি। ওকে বোঝাতাম, চিন্তা করতে বারণ করতাম। সালমানের কারণে ওকে ইন্ডাস্ট্রিতে একঘরে করে দেওয়া হয়েছিল, তাতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল। এই প্রতারণায় আঘাত পেয়েছিল খুবই।”

প্রেম ভাঙতে যত না কষ্ট পেয়েছিলেন, তার চেয়ে বেশি নাকি ইন্ডাস্ট্রির ‘একঘরে’ করার আচরণে আঘাত পেয়েছিলেন অভিনেত্রী।

প্রহ্লাদ বলেছেন, “সকলে সালমানের পক্ষে চলে গিয়েছিল, ওর পাশে কেউ ছিল না। এটাই ঐশ্বরিয়ার সবচেয়ে খারাপ লাগার জায়গা ছিল। এরপর ইন্ডাস্ট্রির উপর থেকে ওর বিশ্বাস চলে যায়। আমি বুঝতে পারছিলাম কে ঠিক, কে ভুল বা দু’জনেই সমান ব্যবহার পাচ্ছেন কিনা। পুরোটাই একপেশে খেলা চলছিল।”

১৯৯৯ সালে ‘হাম দিল দে চুকে সানাম’ ছবির সেট থেকেই প্রেমের সূত্রপাত সালমান ও ঐশ্বরিয়ার। ২০০২ সালে সেই সম্পর্ক ভেঙে যায়। পরবর্তীকালে দু’জনেই নিজেদের জীবনে এগিয়েছেন। ঐশ্বরিয়া বিয়ে করেছেন অভিষেক বচ্চনকে। অভিনয়জীবনে সাফল্য লাভ করেছেন।

অন্যদিকে বিয়ে না করলেও একাধিক সম্পর্কে জড়িয়েছেন সালমান।- টাইমস অব ইন্ডিয়া

Tags: ঐশ্বরিয়া রাইবলিউডবিচ্ছেদসালমান খানসিনেমা
Previous Post

ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেল ৩৭ প্রতিষ্ঠান

Next Post

ব্রিটেনের রাণীর অভিজাত পোশাকের সঙ্গে মেলানিয়ার ফ্যাশন কূটনীতি

Next Post
ফ্রান্সের প্রেসিডেন্টের স্ত্রী ও স্বামী একসঙ্গে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পুরুষ হিসেবে জন্মেছেন' বিতর্কে আইনি লড়াইয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের স্ত্রী

ছেলে শিশু জলকেলিতে আনন্দ উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে 'মস্তিষ্ক খাওয়া' অ্যামিবা রোগের আতঙ্ক!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT