চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোচনায় ঐশ্বরিয়া: র‍্যাম্পে গ্ল্যামার, বাইরে বিনয়ী হৃদয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:39 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
ঐশ্বরিয়া রাই বচ্চন র‍্যাম্পে গ্ল্যামার দেখাচ্ছেন, বিনয়ী হাসি ও ভদ্রতা।. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনয় থেকে দূরে থাকলেও জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি ঐশ্বরিয়া রাই বচ্চনের। প্যারিস ফ্যাশন উইকে হীরাখচিত কালো পোশাকে র‍্যাম্পে হেঁটে যেন জানান দিলেন সেই বার্তা। র‍্যাম্পে তার এ উপস্থিতি প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের।

সোমবার (২৯ সেপ্টেম্বর) মানিশ মালহোত্রার ডিজাইন করা পোশাকে লরিয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অংশ নিয়েছিলেন বলিউড এ অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, কালো শেরওয়ানিতে ঐশ্বরিয়া অদ্বিতীয়ভাবে সুন্দর লাগছিলেন। তার সিগনেচার রুবি লিপস এবং খোলা চুলের স্টাইল পুরো গ্ল্যামার বৃদ্ধি করে।

র‍্যাম্পে তিনি পারফেক্ট প্রফেশনালিজম দেখিয়ে দর্শকদের অভিবাদন জানালেন এবং হাত নাড়লেন। সেই সঙ্গে দু’হাত জোড় করে দর্শক সারিতে বসা সবাইকে ‘নমস্তে’ জানান ঐশ্বরিয়া। এরইমধ্যে নেটদুনিয়ায় অভিনেত্রীর র‍্যাম্পে হাঁটার ভিডিও ভাইরাল হয়েছে।

ঐশ্বরিয়ার পোশাক নিয়ে মানিশ মালহোত্রা বলেন, এই লুক ভারতীয় শেরওয়ানিকে নতুনভাবে উপস্থাপন করেছে। কাস্টম-শেরওয়ানি হলো একটি ক্যানভাস যেখানে স্ট্রাকচার ও কোমলতার সংমিশ্রণ আছে। ১০ ইঞ্চি লম্বা ডায়মন্ড-জুড়ানো হাতের ডিজাইন আধুনিক রাজকীয়তার প্রতীক হিসেবে দেখানো হয়েছে। মূলত হাতের অংশের এই ডিজাইন অলংকারের মতো কাজ করছে, এটা একই সঙ্গে শক্তি এবং সংবেদনশীলতা দুটি বিষয় তুলে ধরে।

অন্যদিকে র‍্যাম্পের একদিন আগে থেকেই ঐশ্বরিয়াকে নিয়ে আলোচনা শুরু হয়। কারণ প্যারিসে পৌঁছানোর পর তিনি তার হোটেলের বাইরে অপেক্ষমাণ এক আবেগময় ফ্যানের চোখের পানি মুছে দিয়েছেন এবং ছবিও তুলেছেন। অভিনেত্রী তার বিনয়ী আচরণের জন্যও ভক্তদের প্রশংসা পাচ্ছেন। মাসালা ডটকম

Tags: ঐশ্বরিয়া রাই বচ্চন
Previous Post

পান্থর স্টারগল্পে দুই গুণী শিল্পী

Next Post

জাতিসংঘে ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহার

Next Post
জাতিসংঘের লোগো, বিশ্ব শান্তি ও সহযোগিতার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘে ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহার

নিরপেক্ষ নির্বাচন নিয়ে পুলিশ কর্মকর্তাদের বৈঠক চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরপেক্ষ নির্বাচন আয়োজন পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ: আইজিপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT