দেশে প্রতি ৫ জনে একজনের মৃত্যুর কারণ বায়ুদূষণজনিত রোগ, আর বেশি ঝুঁকিতে শিশু ও প্রবীণরা। বাতাসের গুণগত মান ব্যবস্থাপনা নিয়ে বিশ্বব্যাংকের রিপোর্টে বলা হয়েছে, শীর্ষ ১০ দূষিত শহরের মধ্যে ৯টিই দক্ষিণ এশিয়ায়, ঢাকার অবস্থান তালিকার ওপরের দিকে। রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে শিক্ষাবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেছেন, মেগাপ্রকল্পসহ সরকারের সব পূর্ত কাজে বায়ুদূষণ বেশি হয়। তারা বলেছেন, দূষণ কমাতে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগ কেবল কমিটি গঠন ও প্রতিশ্রুতির কথামালায় সীমাবদ্ধ।








