চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেবিন ক্রুর সাথে অসদাচরণ: উড়ন্ত প্লেন ফিরে এসে নামিয়ে দিল যাত্রীকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:06 অপরাহ্ন 10, এপ্রিল 2023
in আন্তর্জাতিক
A A
এয়ার ইন্ডিয়া বিমানের উড়ন্ত ছবি, আকাশে উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কেবিন ক্রুর সাথে যাত্রীর অসদাচরণ করায় ভারতের দিল্লি থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট মাঝ আকাশ থেকে আবারও দিল্লিতে ফিরে এসেছে। এয়ারলাইন্স জানিয়েছে, একজন যাত্রী দুই কেবিন ক্রু সদস্যকে শারীরিকভাবে লাঞ্চিত করার চেষ্টা করে। ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগে বলা হয়, মৌখিক এমনকি লিখিত সতর্কবার্তায়ও কর্ণপাত না করে ওই যাত্রী দু’জন কেবিন ক্রু সদস্যেকে শারীরিকভাবে লাঞ্চিত করাসহ অযৌক্তিক আচরণ চালিয়ে যান। বাধ্য হয়ে পাইলট উড়ন্ত বিমান  দিল্লিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং অবতরণ করে ওই যাত্রীকে প্লেন থেকে নামিয়ে দিয়ে নিরাপত্তা কর্মীদের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশের কাছে এফআইআরও দায়ের করা হয়েছে বলে জানিয়েছে বিমান সংস্থা।

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে বলেছে, বিমানে থাকা প্রত্যেকের “নিরাপত্তা এবং মর্যাদা” এয়ার ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ। যাত্রীদের সৃষ্ট অসুবিধার জন্য আমরা দুঃখিত এবং আজ বিকেলে লন্ডনের উদ্দেশে ফ্লাইটটি পুনরায় ছেড়ে যাবে।

ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এর তথ্য অনুসারে, এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ বিমানটি সকাল ৬টা ৩৫ মিনিটে উড্ডয়ন করেছিল এবং ৯টা ৪২ মিনিটে পুনরায় দিল্লিতে ফিরে আসে। সিভিল এভিয়েশনও ঘটনাটি তদন্ত করছে।

Tags: এয়ার ইন্ডিয়াকেবিন ক্রুদিল্লিপ্লেনফ্লাইটভারত
Previous Post

সালমানের ঈদের ছবির নতুন পোস্টার প্রকাশ্যে, ভক্তরা বললেন ‘ব্লকবাস্টার’

Next Post

‘প্রথম আলো’ আওয়ামী লীগ, গণতন্ত্র ও দেশের মানুষের শত্রু: প্রধানমন্ত্রী

Next Post
বাংলাদেশ সংসদে একজন নারী সদস্য বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রথম আলো’ আওয়ামী লীগ, গণতন্ত্র ও দেশের মানুষের শত্রু: প্রধানমন্ত্রী

প্রবীণ ব্যক্তির মুখের ছবি, বাংলার সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডা. জাফরুল্লাহ চৌধুরী লাইফ সাপোর্টে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT