চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও মাঝ আকাশে ফ্লাইট বিভ্রাট; বড় দুর্ঘটনা এড়াল এয়ার ইন্ডিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:21 অপরাহ্ন 11, আগস্ট 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
এয়ার ইন্ডিয়া বিমানটি মাঝ আকাশে উড়ছে, রাতের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি, যার ফলে তিরুঅনন্তপুরম থেকে দিল্লিগামী ফ্লাইটটি চেন্নাইয়ে জরুরি অবতরণ করেছে৷ এসময় ফ্লাইটে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ফ্লাইটে থাকা কংগ্রেস নেতা ও সাংসদ কে সি ভেনুগোপাল।

সোমবার (১১ আগস্ট) টাইমস অব ইন্ডিয়াসহ ভারতের একাধিক সংবাদমাধ্যমে বলা হয়, গতকাল রোববার স্থানীয় সময় রাত ১০টা ৩৫ মিনিটে উড়োজাহাজটি জরুরি অবতরণ করে।

এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটটিতে কংগ্রেসের বরিষ্ঠ নেতা এবং সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে সি ভেনুগোপালসহ আরও বেশ কয়েকজন সাংসদ এবং শত শত যাত্রী ছিলেন।

উড়োজাহাজ সংস্থাটি বিবৃতি দিয়ে জানায়, রোববার সন্ধ্যায় তিরুঅনন্তপুরম থেকে দিল্লি যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-২৪৫৫৷ মাঝ আকাশে উড়োজাহাজে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দেয়৷ যার কারণে চেন্নাইতে ঘুরিয়ে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে ভেনুগোপাল বলেন, ভয়াবহভাবে দুর্ঘটনার সম্মুখীন হওয়ার দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলাম৷

ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এআই-২৪৫৫ ফ্লাইটে আমি-সহ বেশ কয়েকজন সাংসদ এবং শত শত যাত্রী ছিলাম৷ ফ্লাইটটি আমাদের নিয়ে ভয়াবহভাবে দুর্ঘটনার সম্মুখীন হতে চলেছিল। প্রথমত ফ্লাইটটি দেরি করে যাত্রা শুরু করে, তারপর মাঝ আকাশে যা শুরু হয়েছিল তা এক ভয়াবহ অভিজ্ঞতা। উড়োজাহাজ ওড়ার কিছুক্ষণ পরেই আমরা অভূতপূর্ব অস্থিরতার শিকার হয়েছিলাম। প্রায় এক ঘণ্টা পরে ক্যাপ্টেন উড়োজাহাজে সিগন্যালের ত্রুটির কথা ঘোষণা করে চেন্নাইতে ঘুরিয়ে দেন৷

তিনি বলেন, প্রায় দুই ঘণ্টা ধরে আমরা বিমানবন্দরে অবতরণের জন্য ছাড়পত্রের অপেক্ষায় আকাশে ঘুরছিলাম৷ এরপর যখন প্রথম চেষ্টায় আমাদের উড়োজাহাজ অবতরণ করবে সেই সময় হৃদয় বিদারক ঘটনার সম্মুখীন হই৷ একই রানওয়েতে আরেকটি উড়োজাহাজ ছিল কিন্তু সেই মুহূর্তের মধ্যেই ক্যাপ্টেনের দ্রুত অবতরণের সিদ্ধান্ত যাত্রীদের সকলের জীবনরক্ষা করেছে। দ্বিতীয় প্রচেষ্টায় উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে৷

কংগ্রেস নেতা লিখেছেন, আমরা ক্যাপ্টেনের দক্ষতা এবং ভাগ্যের জন্য বেঁচে গিয়েছিলাম। কিন্তু যাত্রীদের নিরাপত্তা ভাগ্যের উপর নির্ভর করতে পারে না। আমি এই ঘটনার ডিজিসিএ এবং বিমান পরিবহণ মন্ত্রণালয়ের কাছে দ্রুত তদন্তের দাবি জানাচ্ছি এবং এই ধরনের ঘটনা যাতে আর কখনও না ঘটে তা নিশ্চিত করার জন্য অনুরোধ করছি৷

যদিও সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে ভেনুগোপালের করা দাবিগুলো খারিজ করে দিয়েছে এয়ার ইন্ডিয়া৷ বিমান সংস্থাটি বলছে, আমরা স্পষ্ট করে বলতে চাই যে যান্ত্রিক ত্রুটি এবং খারাপ আবহাওয়ার কারণে সতর্কতামূলকভাবে চেন্নাইতে ফ্লাইটটি ঘুরিয়ে দেওয়া হয়েছিল।

এয়ার ইন্ডিয়ার দাবি, চেন্নাই বিমানবন্দরে প্রথম অবতরণের সময় চেন্নাই এটিসি (এয়ার ট্রাফিক কন্ট্রোল) একটি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিল৷ রানওয়েতে অন্য কোনো উড়োজাহাজের উপস্থিতির কারণে নয়৷ আমাদের পাইলটরা এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য সুপ্রশিক্ষিত এবং এই ক্ষেত্রে তারা পুরো ফ্লাইটজুড়ে স্ট্যান্ডার্ড পদ্ধতি অনুসরণ করেন।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুসারে, এয়ারবাস এ৩২০ উড়োজাহাজ দিয়ে পরিচালিত এআই-২৪৫৫ ফ্লাইটটি দুই ঘণ্টারও বেশি সময় ধরে আকাশে ছিল। উড়োজাহাজটি রাত ৮টার কিছু বেশি সময় পরে তিরুঅনন্তপুরম থেকে ওড়ে এবং রাত ১০টা ৩৫ মিনিটে চেন্নাইতে অবতরণ করে।

Tags: এয়ার ইন্ডিয়াএয়ার ইন্ডিয়া ফ্লাইটবিমান-বিভ্রাটভারত
Previous Post

রাহুল ও প্রিয়াংকা গান্ধীকে আটক করল দিল্লি পুলিশ

Next Post

‘ক্ল্যাসি’ সিলেসে খুশি সমতায় ফেরা উইন্ডিজ অধিনায়ক

Next Post
উইন্ডিজ অধিনায়ক মাঠে উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ক্ল্যাসি’ সিলেসে খুশি সমতায় ফেরা উইন্ডিজ অধিনায়ক

বাংলাদেশের একজন নারী সাংবাদিক, সংবাদ সংগ্রহের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা-ড. ইউনুসের দ্বন্দ্বে আমি ক্ষতিগ্রস্ত: টিউলিপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT