চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানবন্দরের নিরাপত্তায় মোতায়েন থাকবে বিমান বাহিনী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:59 অপরাহ্ন 30, অক্টোবর 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিত করতে বিমান বাহিনী মোতায়েন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বিমানবন্দরগুলোর সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ বিমান বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, বিমানবন্দরে দায়িত্ব পালনে যাত্রী সেবার উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

গত ১৮ জুলাই থেকে দেশের সব বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পুরোপুরি গ্রহণ করে বাংলাদেশ বিমান বাহিনী। নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখতে বুধবার দুপরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

পরে দায়িত্ব পালনকরা বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশে বক্তৃতা করেন বিমান বাহিনী প্রধান। এ সময় তিনি সকলকে যাত্রীদের সাথে মানবিক হওয়ার আহ্বান জানান।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন হলে বিমান বাহিনীর দায়িত্ব আরো বাড়বে বলেও জানান তিনি।

Tags: বিমান বাহিনীবিমানবন্দরবিমানবন্দরের নিরাপত্তা
Previous Post

অস্বাস্থ্যকর ড্রামে সরবরাহ ভোজ্যতেল স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি!

Next Post

৮ জেলায় নতুন ডিসি নিয়োগ

Next Post
জনপ্রশাসন মন্ত্রণালয় লোগো, বাংলাদেশ সরকারের একটি অফিসিয়াল চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

৮ জেলায় নতুন ডিসি নিয়োগ

গণমাধ্যমের সংস্কার নিয়ে আলোচনা ও উপস্থাপনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গণমাধ্যমের সংস্কার কাজ কিভাবে হবে তা গণমাধ্যমই বলবে: উপদেষ্টা নাহিদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT