চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটে ফ্লাইট পরিচালনা শুরু করবে এয়ার অ্যাস্ট্রা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:05 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2023
in অর্থনীতি
A A
এয়ার অ্যাস্ট্রার নতুন ফ্লাইট সিলেটে পরিচালনা শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের নতুন বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ঢাকা-সিলেট-ঢাকা রুটে প্রতিদিন ২টি ফ্লাইট পরিচালনা করবে। ওয়ান ওয়ে ট্যাক্সসহ সর্বনিন্ম ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৫ টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রাম এবং কক্সবাজারের পর বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের গন্তব্য সিলেট এয়ার অ্যাস্ট্রার জন্য গুরুত্বপূর্ণ গন্তব্য। গত বছরের ২৪ নভেম্বর চট্টগ্রাম এবং কক্সবাজারে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করার মাত্র তিন মাসের মধ্যে নতুন এই গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করছে এয়ার অ্যাস্ট্রা।

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ফ্লাইটগুলোর সময় নির্ধারণ করা হয়েছে। ঢাকা থেকে যথাক্রমে দুপুর ০২:১০ এবং রাত ০৮:০০ টায় এবং সিলেট থেকে যথাক্রমে দুপুর ০৩:০০ এবং রাত ০৮:৫০ মিনিটে ফ্লাইট পরিচালনা করবে এয়ার অ্যাস্ট্রা।

এয়ার অ্যাস্ট্রা’র সিইও ইমরান আসিফ বলেন, “মাত্র তিন মাসের মধ্যে এয়ার এ্যাস্ট্রার বহরে তৃতীয় এয়ারক্রাফট এটিআর ৭২-৬০০ যুক্ত হওয়ায় আমরা আমাদের নতুন গন্তব্যে ফ্লাইট শুরু করতে পারছি। সিলেটে প্রতিদিন দুটি ফ্লাইট চালু করার সাথে সাথে এয়ার এ্যাস্ট্রা তার পরিচালনা প্রসারিত করার মধ্য দিয়ে যাত্রীদের সুবিধাজনক এবং আরামদায়ক ভ্রমণের বিকল্প প্রদান করছে। আশা করি সম্মানিত যাত্রীরা এয়ার অ্যাস্ট্রায় ভ্রমণ করার মধ্য দিয়ে আমাদের পরিষেবার প্রশংসা করবেন।”

এয়ার অ্যাস্ট্রা’র বহরে বর্তমানে তিনটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির টার্বোপ্রপ এয়ারক্রাফট এবং ৭০ জন যাত্রী বহন করতে সক্ষম। যাত্রীদের নিরপত্তার কথা মাথায় রেখে ফ্লাইট পরিচালনার এক বছরের মধ্যে বাংলাদেশের প্রথম বেসরকারি এয়ারলাইন্স হিসেবে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন কতৃক প্রণোদিত আইএটিএ অপারেশনাল সেফটি অডিট সম্পন্ন করার প্রচেষ্টায় নিয়োজিত আছে এয়ার অ্যাস্ট্রা।

Tags: এয়ার অ্যাস্ট্রা
Previous Post

ফিরে এলেন রবীন্দ্রনাথ

Next Post

একদিনে করোনা শনাক্ত ৫

Next Post
করোনা টিকা দেওয়ার জন্য একজন স্বাস্থ্যকর্মী রোগীর বাহুতে ইনজেকশন দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিনে করোনা শনাক্ত ৫

প্রধান অতিথি স্বাস্থ্যসেবা উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে আন্তরিক: পররাষ্ট্রমন্ত্রী 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT