চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিঙ্গাপুরের পথে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:49 অপরাহ্ন 15, ডিসেম্বর 2025
in রাজনীতি
A A
সিঙ্গাপুরের পথে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্নত চিকিৎসার জন্য ঢাকা ছেড়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি।

আজ (১৫ ডিসেম্বর) সোমবার তাকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। এর আগে বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওসমান হাদির বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় চার ঘণ্টার ফ্লাইটে নেওয়া নিরাপদ বলে মনে হওয়ায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হয়েছে। আল্লাহ চাইলে হাদি সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন।

ডা. মো. সায়েদুর রহমান আরও জানান, সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা ও সার্বিক বিষয় তত্ত্বাবধানে সেখানকার বাংলাদেশ হাই কমিশনার সরাসরি যুক্ত থাকবেন। হাদির গুলিবিদ্ধ মস্তিষ্ক ছাড়া বাকি অর্গানগুলো কিডনি, হার্ট এবং ফুসফুস নিয়ন্ত্রণাধীন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গত দুই দিন ধরে সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীতে গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর আহত অবস্থায় শরিফ ওসমান হাদি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার প্রয়োজন বিবেচনায় তাকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার।

Tags: এয়ার অ্যাম্বুলেন্সওসমান হাদি
Previous Post

হাদিকে গুলিবর্ষণকারী সীমান্ত দিয়ে পালানো প্রশ্নে যা জানালো বিজিবি

Next Post

বিজয় দিবসে যান চলাচলে বিধি নিষেধ

Next Post
বিজয় দিবসে যান চলাচলে বিধি নিষেধের কারণে যানবাহনের চাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় দিবসে যান চলাচলে বিধি নিষেধ

বাংলাদেশ ব্যাংকের বহির্মুখী ব্যাংক ভবন, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাংকের খেলাপি ঋণের ভয়াবহ চিত্র, কোন ব্যাংকে কতো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT